ads

শনিবার , ২৫ জানুয়ারি ২০২৫ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ৪ সাংবাদিকের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার
জানুয়ারি ২৫, ২০২৫ ৭:২৫ অপরাহ্ণ

শেরপুরের গারো পাহাড়ি সীমান্ত এলাকায় ৪ সাংবাদিকের ওপর চোরাকারবারিদের হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত গ্রেফতার-বিচার দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে। ২৫ জানুয়ারি শনিবার দুপুরে শেরপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে শেরপুর প্রেসক্লাবের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়। ওইসময় অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানান সাংবাদিক নেতারা।

Shamol Bangla Ads

পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদানের পর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত সময়ে গ্রেফতারে সাংবাদিক নেতৃবৃন্দকে আশ্বাস দেন তিনি।

স্মারকলিপি দেওয়ার সময় শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, কোষাধ্যক্ষ জুবাইদুল ইসলাম, প্রচার সম্পাদক জাহিদুল খান সৌরভ, দপ্তর সম্পাদক নাঈম ইসলামসহ স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত বুধবার (২২ জানুয়ারি) রাতে শেরপুরের শ্রীবরদী উপজেলার ভারতীয় সীমান্ত সংলগ্ন এলাকায় চোরাকারবার সম্পর্কিত খবর সংগ্রহ করতে গেলে চার সাংবাদিক হামলার শিকার হন। তাদের বহনকারী গাড়ি ভাঙচুর করা হয়। আক্রান্তরা হলেন শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি, সাম্প্রতিক দেশকালের রফিক মজিদ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রতিদিনের মাসুদ হাসান বাদল, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান রিপন ও দৈনিক দেশ রুপান্তর পত্রিকার প্রতিনিধি শফিউল আলম সম্রাট।

ওই ঘটনায় বৃহস্পতিবার রাতে শ্রীবরদী থানায় ১৫ জনকে স্বনামে ও অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মামলা করা হয়। তবে অভিযুক্ত কাউকে এখনও পুলিশ গ্রেফতার করতে পারেনি।

Need Ads
error: কপি হবে না!