ads

শনিবার , ৪ জানুয়ারি ২০১৪ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গুটিকয়েক কেন্দ্রে আগুন দিয়ে ভোট ঠেকানো যাবে না : তোফায়েল

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ৪, ২০১৪ ৭:৫৬ অপরাহ্ণ

Tofaelশ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও নির্বাচনকালীন সরকারের মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দেশের গুটিকয়েক কেন্দ্রে আগুন দিয়ে, বোমা মেরে নির্বাচন ঠেকানো যাবে না। তিনি ৪ জানুয়ারী শনিবার বিকেলে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওই কথা বলেন।
এসময় তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট নির্বাচন ঠেকাতে দেশের বিভিন্ন স্থানে স্কুল জ্বালিয়ে দিচ্ছে। কোমলমতি শিশুদের বই পুড়িয়ে দিচ্ছে। এ ধরনের ঘটনা একাত্তরের বর্বরতাকেও হার মানিয়েছে। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের মাধ্যমে বিরোধী দলের নেতা খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই গণতান্ত্রিক ধারাবাহিকতা বাধাগ্রস্ত করবেন না।
খালেদা জিয়া গৃহবন্দি, না গ্রেফতার- তা স্পষ্ট করতে বিএনপির দাবি প্রসঙ্গে তিনি বলেন, গৃহবন্দি হলে তার সাথে কেউ দেখা করতে পারতেন না। আমি স্পষ্ট করে দিচ্ছি- বিরোধী দলের নেতা খালেদা জিয়া গৃহবন্দি নন।

Need Ads
error: কপি হবে না!