ads

শনিবার , ১৮ জানুয়ারি ২০২৫ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১৮, ২০২৫ ৬:০৭ অপরাহ্ণ

নেপালকে ৫ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নেপালের বিপক্ষে ব্যাটিংটা ততটা ভালো না হলেও বোলিং ও ফিল্ডিংয়ে অসাধারণ ছিল বাংলাদেশ। টস জিতে নেপালকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার।
জান্নাতুল মাওয়া-ফাহমিদা ছোঁয়াদের দুর্দান্ত বোলিংয়ের সামনে ব্যাটিংয়ে নেমে ১৮.২ ওভারে ৫২ রানে অলআউট হয়ে যায় নেপাল। ৫ উইকেট হারিয়ে ৪০ বল হাতে রেখে নেপালের দেওয়া ৫৩ রানের লক্ষ্য তাড়া করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

Shamol Bangla Ads

লক্ষ্যটা বড় না হলেও ১১ রানে বাংলাদেশের ৩ উইকেট নিয়ে শুরুতে বড়সড় ধাক্কা দেয় নেপালের বোলাররা। তিন টপ অর্ডার—সুমাইয়া আক্তার সুবর্ণা (২), ফাহমিদা ছোঁয়া (১) ও জুয়াইরিয়া ফেরদৌস (২) পৌঁছাতে পারেননি দুই অঙ্কের ঘরেও। চার নম্বরে ব্যাটিংয়ে নেমে সাদিয়া ইসলামের ১৬ ও পাঁচ নম্বরে নেমে অধিনায়ক সুমাইয়ার ১২ রানের সৌজন্যে জয়ের কাছাকাছি পৌঁছে যায় বাংলাদেশ।

বাকি কাজ সারেন আফিয়া আসিমা ইরা ও জান্নাতুল মাওয়া। ইরা ৯ ও মাওয়া ৫ রানে অপরাজিত থাকেন। নেপালের বোলারদের মধ্যে পূজা মাহাতো, রচনা চৌধুরী, রিয়া শর্মা ও সীমানা কেসি একটি করে উইকেট নিয়েছেন।

Shamol Bangla Ads

তার আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে নেপালের দুই ব্যাটারই শুধু দুই অঙ্কের ফিগারে পৌঁছাতে পেরেছেন। ওপেনার সানা প্রবীণ ১৯ ও সীমানার ব্যাট থেকে আসে ১০ রান। চার ব্যাটার ফিরেছেন রান আউটে কাটা পড়ে। মাওয়া ৪ ওভারে ১১ রানে ২ উইকেট, ছোঁয়া, আনিসা আক্তার সোবা ও নিশি আক্তার শিকার করেছেন ১টি করে উইকেট।

পরশু নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!