ads

বুধবার , ৯ জানুয়ারি ২০১৯ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিম্বার ঝুলিতে রেকর্ডের ছড়াছড়ি

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৯, ২০১৯ ২:২০ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : রণবীর সিং ও সারা আলী খান জুটির নতুন ছবি ‘সিম্বা’ মাতিয়ে যাচ্ছে বক্স অফিস ২০০ কোটির ক্লাবে প্রবেশ অপেক্ষা। প্রতিবেদনটি প্রকাশ হতে না হতেই হয়তো ২০০ কোটি পার করবে ‘সিম্বা’। ‘পদ্মাবত’র নায়ক খ্যাত রণবীর সিং বলিউড দুনিয়ায় নতুন পা রাখা সারা আলি খানকে সঙ্গে নিয়েই চলচ্চিত্রটি মুক্তির ১১ দিনে আয় করেছে ১৯৬ কোটি রুপি।
এরই মধ্য দিয়েই সিম্বার ঝুলিতে যুক্ত হচ্ভে বেশ কিছু রেকর্ড। ‘সিম্বা’ পরিচালনা করেছেন ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘দিলওয়ালে’ খ্যাত নির্মাতা রোহিত শেঠি। একটি হৃদয়বিদারক ঘটনার পর দুর্নীতিপরায়ণ এক পুলিশ কর্মকর্তা কীভাবে সৎ হয়ে ওঠে, এই ছবিতে সেই গল্পই চিত্রিত হয়েছে। এই ছবির নায়িকা হালের সেনসেশন সারা আলি খান।
‘সিম্বা’ রণবীর সিংয়ের দ্বিতীয় সফল ছবি। ২০১৮ সালে রণবীরের সবচেয়ে বাণিজ্যসফল সিনেমা ‘পদ্মাবত’। এই ছবি বিশ্বব্যাপী ৫২৫ কোটি রুপি আয় করেছিল। এরই মধ্যে ‘বাজিরাও মাস্তানি’র পুরো ব্যবসাকে অতিক্রম করেছে ‘সিম্বা’।
‘সিম্বা’ রোহিত শেঠির তৃতীয় বাণিজ্যসফল সিনেমা। এর আগে রয়েছে তার ‘চেন্নাই এক্সপ্রেস’ ও ‘গোলমাল অ্যাগেইন’। যদিও তাঁর পরিচালিত ‘দিলওয়ালে’ ৪০০ কোটি রুপি আয় করেছিল, তবে আয়ের বেশিরভাগই এসেছে আন্তর্জাতিক বাজার থেকে।
রোহিত শেঠির ‘সিম্বা’ শতকোটির ক্লাব ছোঁয়া চলচ্চিত্র। তিনিই একমাত্র বলিউড পরিচালক, যাঁর আটটি সিনেমা বক্স অফিসে শতকোটির ঘরে পৌঁছেছে।
রণবীর সিংয়ের সবচেয়ে সফল সলো মুভি হচ্ছে ‘সিম্বা’। ‘পদ্মাবত’ বিক্রি হয়েছিল দীপিকা পাড়ুকোনের সিনেমা হিসেবে, আর ‘সিম্বা’ রণবীরের।
সারা আলি খানের সবচেয়ে সফল সিনেমা ‘সিম্বা’। যদিও মাত্র দুটো ছবি তাঁর ঝুলিতে, তবে সারা দ্বিতীয় সিনেমাতেই শতকোটির ক্লাবে পৌঁছানোর স্বাদ পেয়েছেন।
২০১৮ সালে বক্স অফিসে শতকোটির ঘরে পৌঁছানো ১৩তম চলচ্চিত্র ‘সিম্বা’। এর আগে রয়েছে ‘সঞ্জু’, ‘সোনু কে টিটু কি সুইটি’, ‘পদ্মাবত’, ‘রেইড’, ‘বাঘি-২’, ‘রাজি’, ‘রেস-৩’, ‘গোল্ড’, ‘স্ত্রী’, ‘বাধাই হো’, ‘থাগস অব হিন্দোস্তান’ এবং ‘২.০’।
২০১৮ সালে মুক্তি পাওয়া সিনেমার মধ্যে তৃতীয়তম হিসেবে ২০০ কোটির ক্লাবে প্রবেশ করতে চলেছে ‘সিম্বা’। এর আগে রয়েছে দুটি ছবি ‘সঞ্জু’ ও ‘পদ্মাবত’।
রণবীর সিংয়ের ক্যারিয়ারে মুক্তির দিনে সবচেয়ে বেশি আয় করা সিনেমা ‘সিম্বা’। প্রথম দিনে এই ছবি বক্স অফিসে সংগ্রহ করে ২০ কোটি ৭২ লাখ রুপি। অন্যদিকে ১৮ কোটি রুপি প্রথম দিনে সংগ্রহ করেছিলো ‘পদ্মাবত’।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!