ads

বুধবার , ৮ জানুয়ারি ২০২৫ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সৌদি আরবে নজিরবিহীন বৃষ্টি-বন্যা, হাই রেড অ্যালার্ট জারি

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৮, ২০২৫ ৭:৪২ অপরাহ্ণ

সৌদি আরবে নজিরবিহীন মুষলধারে বৃষ্টিপাত এবং মারাত্মক বন্যা দেখা দিয়েছে। এই বন্যা বেশ কয়েকটি শহরের রাস্তা এবং আশেপাশে ছড়িয়ে পড়েছে। কয়েকদিন ধরে নিম্নচাপ অব্যাহত থাকবে বলে মনে করা হচ্ছে। এ অবস্থায় ৭ জানুয়ারি মঙ্গলবার ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় মক্কা ও মদিনায় ‘হাই রেড অ্যালার্ট’ জারি করেছে। এছাড়া পূর্বাঞ্চলের শহরগুলোতে জারি হয়েছে ‘হাই রেড অ্যালার্ট’।

Shamol Bangla Ads

এসব অঞ্চল ছাড়াও দেশজুড়ে বিভিন্ন স্তরের সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। বিশেষ করে রাজধানী রিয়াদ, মধ্য সৌদি আরব এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির ও জাজান প্রদেশে বাসিন্দাদের শুধু সতর্ক করা হয়েছে।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, রেড ক্রিসেন্ট নিরবচ্ছিন্ন অ্যাম্বুলেন্স পরিষেবা এবং দ্রুত কার্যক্রম নিশ্চিত করতে উদ্ধারকারী দলগুলোর জন্য সম্পূর্ণ অপারেশনাল প্রস্তুতির বিষয়টি নিশ্চিত করেছে। সৌদির উদ্ধার কর্তৃপক্ষও প্রস্তুতি জোরদার করেছে।

Shamol Bangla Ads

সৌদি কর্তৃপক্ষ যেসব এলাকায় উচ্চ পর্যায়ের সতর্কতা জারি করা হয়েছে, সেখানে সুরক্ষা নির্দেশিকা অনুসরণ করতে বলেছে। দেশটির সিভিল ডিফেন্স সার্ভিস লোকজনকে উপত্যকা, নিচু এলাকা এবং বৃষ্টির পানি জমতে পারে এমন এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিওতে দেখা গেছে, ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতের কারণে কিছু ভবনে পানি উঠে গেছে। পানিতে ভেসে আছে গাড়ি। তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি

Need Ads
error: কপি হবে না!