ads

শনিবার , ২ নভেম্বর ২০১৩ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নন্দীগ্রামে খেঁজুর গাছ ঝুড়তে গাছিয়ারা এখন ব্যস্ত

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২, ২০১৩ ৭:০০ অপরাহ্ণ

02-11-2013 nandigram bograমো.সুজন রানা, নন্দীগ্রাম (বগুড়া) থেকে : বগুড়ার নন্দীগ্রামে খেঁজুর গাছ ঝুড়তে গাছিয়ারা এখন ব্যস্ত সময় অতিক্রম করছে। হেমন্ত শীত বসন্তকালে শীতের শিশিরে ভেজা খেঁজুর গাছ থেকে খেঁজুর রস সংগ্রহ করা হয়। তাই খেঁজুর গাছে হাড়ি লাগানের জন্য গাছের ডালপালা ঝুড়ে হাড়ি লাগানের জন্য জায়গা প্রস্তুত করতে হয়। সেজন্যে প্রয়োজন গাছ ঝড়ার কারিগর গাছিয়াদের। এখন থেকেই শুরু হয়েছে খেঁজুর গাছ ঝড়ার কাজ। আর কয়েকদিন পর খেঁজুর গাছে হাড়ি লাগিয়ে রস সংগ্রহ করা শুরু হবে। বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন গ্রামে লক্ষাধীক খেঁজুর গাছ রয়েছে। যা থেকে প্রচুর পরিমাণ খেঁজুর রস সংগ্রহ করা হয়। খেঁজুর রস জ্বাল করে পাটারী গুড় ও তরলগুড় তৈরি করা হয়। খেঁজুর রস দিয়ে রসপিঠা, পায়েস, ক্ষীরসহ নানা রকমের সুস্বাদু খাবার তৈরি করা হয়। যা শীতকালে খেতে খুব মজালাগে। সেজন্য উপযোগী খেঁজুর গাছে যথা সময়ে হাড়ি লাগিয়ে রস সংগ্রহ করা হয়। নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন হাট বাজারে বিপুল পরিমাণ খেঁজুরের পাটারী ও তরলগুড় পাওয়া যায়।  খেঁজুর রস ও গুড় খুব চাহিদা রয়েছে।

Need Ads
error: কপি হবে না!