ads

সোমবার , ৬ জানুয়ারি ২০২৫ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ৩০০ বোতল ফেনসিডিলসহ যুবক গ্রেফতার

খোরশেদ আলম, ঝিনাইগাতী
জানুয়ারি ৬, ২০২৫ ১০:১০ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে ৩০০ বোতল ফেনসিডিলসহ আনোয়ার হোসেন (২২) নামে এক মাদক পাচারকারী যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। ৬ জানুয়ারি সোমবার ভোরে উপজেলা সদর বাজারের সিয়াম বাস কাউন্টারে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ ওই চোরাকারবারিকে আটক করে পুলিশ । আনোয়ার হোসেন উপজেলা সদরের রামেরকুড়া মহল্লার আব্দুল ওয়াহেদের ছেলে।

Shamol Bangla Ads

পুলিশ সূত্রে জানা গেছে, মাদক পাচারকারীরা মাদক পাচার করছিল- এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর সাড়ে ৪ টার দিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল আমিনের নির্দেশে এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিকদল সিয়াম বাস কাউন্টারে অভিযান পরিচালনা করে।

ওইসময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে ফেনসিডিল ফেলে রেখে মাদক কারবারিরা পালিয়ে যায়। তবে পুলিশের হাতে আটক হয় আনোয়ার হোসেন। আটককৃত ফেনসিডিলের বাজার মুল্য প্রায় ৩ লাখ টাকা।

Shamol Bangla Ads

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল আমিন গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জনস্বার্থে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।

Need Ads
error: কপি হবে না!