ads

বুধবার , ১ জানুয়ারি ২০২৫ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী
জানুয়ারি ১, ২০২৫ ৫:৪৬ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১ জানুয়ারি বুধবার বিকেলে শ্রীবরদী উপজেলা ছাত্রদলের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা বিএনপির কার্যালয় থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Shamol Bangla Ads

র‌্যালি শেষেে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও শেরপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।

উপজেলা ছাত্রদলের আহবায়ক আপেল মাহমুদের সভাপতিত্বে ও সদস্য সচিব রোকনুজ্জামান রোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুর রহিম দুলাল, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান খোকন পৌর ছাত্রদলের আহবায়ক শোভন শাহরিয়ার রাফি প্রমুখ।

Shamol Bangla Ads

ওইসময় সিংগাবরুনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শেখ সাদি সুমন, সম্পাদক সম্পাদক মাসুদ রানা, কাকিলাকুড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক যুবায়ের হাসান, রাণীশিমুল ইউনিয়নের ছাত্রদল নেতা জুলকার, শান্ত, তাতিহাটী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহেল রানা, গোশাইপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অলি উল্লাহ, সাধারণ সম্পাদক হোসাইন, ভেলুয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাদ্দাম হোসেন, সম্পাদক মাসুদ রানা, শ্রীবরদী সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিল্রাত আকন্দ, সম্পাদক শিশির আহাম্মদ, গড়জরিপা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রহমতুল্রাহসহ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!