শেরপুরের ঝিনাইগাতী উপজেলার জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, উপজেলার সার্বিক উন্নয়নে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা অপরিহার্য। এলাকার উন্নয়নমূলক কার্যক্রমকে গতিশীল করতে এ মতবিনিময় কার্যকরি ভূমিকা রাখবে বলে তিনি আশা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা

মো. আল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা ফরহাদ হোসেন, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ.টি.এম. ফয়জুর রাজ্জাক, উপজেলা বিএনপি’র আহ্বায়ক শাহজাহান আকন্দ, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা শাহীন আলমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।
সভায় বক্তারা উপজেলার বিভিন্ন সমস্যা ও করণীয় বিষয়ে আলোচনা করেন। তারা বিশেষভাবে অবকাঠামো উন্নয়ন, কৃষি, প্রাণিসম্পদ এবং প্রশাসনিক সেবা সহজীকরণের মতো বিষয়গুলো তুলে ধরেন।
জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান সমস্যাগুলো মনোযোগ সহকারে শোনেন এবং ধাপে ধাপে সেগুলো সমাধানের আশ্বাস প্রদান করেন।




