স্টাফ রিপোর্টার : শেরপুর শহরের দমদমা মহল্লায় নবপ্রতিষ্ঠিত এম এ পাবলিক স্কুলমাঠে আয়োজিত ঐতিহ্যবাহী হাডুডু প্রতিযোগিতার চূড়ান্ত খেলা শেষ হয়েছে। শুক্রবার বিকেলে অনুষ্ঠিত চূড়ান্ত খেলায় নওহাটা দল ২-১ সেটে দমদমা দলকে পরাজিত করে জয়ী হয়। প্রতিযোগিতায় দমদমা দলের সবুজ সর্বোচ্চ পয়েন্ট নিয়ে ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়।
খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন এম এ পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা এডভোকেট রফিকুল ইসলাম আধার। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী মাস্টারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিচালকমন্ডলীর সদস্য ফরিদ উদ্দিন সরকার, গোলাম মোস্তফা আকন্দ, ফারুক আহম্মেদ ও আলহাজ্ব নূর মোহাম্মদ।






