ads

বুধবার , ৫ আগস্ট ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নাটোরে কিশোরসহ দুইজনকে গাছে বেঁধে নির্যাতন

খবর টি পড়েছেন : ৭২৭
নাটোরে কিশোরসহ দুইজনকে গাছে বেঁধে নির্যাতন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

natore-05-08 pic=নাটোর : নাটোরের বড়াইগ্রামে এক কিশোরসহ দুইজনকে গাছের সাথে বেধে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে। উপজেলার দক্ষিণ মালিপাড়া গ্রামে একটি দোকান চুরির অভিযোগে মঙ্গলবার রাতে এ নির্যাতন চালানো হয়। মোবাইল ফোনে ধারণকৃত পেটানের দৃশ্য ইন্টারনেটের মাধ্যমে প্রকাশ হওয়ার পর বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হযেছে।
৪ আগস্ট মঙ্গলবার রাতেই নাটোরের পুলিশ সুপারসহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি এবং কাউকে আটকও করা হয়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ৩১ জুলাই বড়াইগ্রাম উপজেলার দক্ষিণ মালিপাড়া গ্রামের বুলবুল হোসেনের মুদির দোকানে চুরির ঘটনা ঘটে। এ ঘটনার দু’দিন পর রোববার সন্দেহমূলক ভাবে গ্রামেরই দিন মজুর আবু সামা ও শাকিল ওরফে শাকিব নামে অপর এক কিশোরকে ধরে চুরি হওয়া দোকানের সামনে সুপারি গাছের সাথে বেঁধে নির্দয় ভাবে পেটানো হয়।
এ সময় নির্যাতিত আবু সামা নিজেকে নিদোর্ষ দাবি করলেও রেহাই পায়নি নির্যাতন থেকে। তবে ৮ম শ্রেণীর ছাত্র কিশোর শাকিল নিজে চুরি না করলেও চুরির সময় পাহারা দিয়েছে বলে স্বীকার করেছে। নির্যাতনের শিকার শাকিল বাড়িতে চিকিৎসা নিলেও বাড়িতে পাওয়া যায়নি অপর অভিযুক্ত আবু সামাকে।
আবু সামার স্ত্রী মাবিয়া বেগম ও শাকিলের মা হাসিনা বেগম জানায়, চুরি হওয়া মালামাল উদ্ধার হয়েছে অন্য একটি বাড়ি থেকে। তারপরও নির্দয়ভাবে দু’জনকে পেটানো হয়েছে। স্বজনরা এর বিচার দাবি করেছেন।
তবে চুরি হওয়া দোকান মালিক বুলবুল হোসেন বলেন, অভিযুক্ত শাকিল ও আবু সামা চুরির সাথে জড়িত থাকার কথা ঘটনার পর স্বীকার করেছে। চুরির অপরাধে তাদের দু’জনকে পেটানো হয়েছে বলে জানান স্থানীয় লোকজন।
নাটোরের পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জী জানান, একটি চুরির ঘটনাকে কেন্দ্র করে পেটানোর খবর শুনে তিনি নিজে সেখানে গিয়েছিলেন। তবে এ ব্যাপারে এখনো কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। তারপরও তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রাজাপুরের বিষখালী নদীর বাঁধে ভয়াবহ ভাঙন পরবর্তী সংবাদ আমরা বর্বর ও নিষ্ঠুর হয়ে যাচ্ছি : এরশাদ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads