বেতাগী (বরগুনা) প্রতিনিধি : দশম জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও অবাধ অনুষ্ঠানের লক্ষ্যে বৃহস্পতিবার বেতাগীতে আইন শৃঙ্খলা বিষয় এক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনির হোসেন হাওলাদারের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে সভায় বক্তব্য রাখেন, ষ্ট্রাইকিং ফোর্সের বেতাগী উপজেলার প্রধান নৌবাহিনীর কমান্ডার ছাব্বির আহমেদ খান, সাবেক এমপি প্রফেসর ড.আব্দুর রহমান খোকন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম গোলাম কবির, সহকারি পুলিশ সুপার আব্দুর রব,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা জাকির হোসেন তালুকদার, প্রধান শিক্ষক গোলাম কবির, প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান মজনু, সাধারন সম্পাদক সাইদুল ইসলাম মন্টু।.




