ads

শনিবার , ১৪ ডিসেম্বর ২০২৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামিন পেলেন আল্লু অর্জুন

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ১৪, ২০২৪ ১:১৬ অপরাহ্ণ

ভারতের দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুনের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্চুর করেছে তেলেঙ্গানা হাইকোর্ট। শুক্রবার সকালে তাকে গ্রেপ্তার করেছিল চিক্কাদপল্লী থানার পুলিশ। মামলাটি ছিল নামপল্লী কোর্টে। পরে আদালতে হাজির করলে বিচারক ১৪ দিনের কারাদণ্ডের আদেশ দেন। গ্রেপ্তার করার পর অভিনেতাকে নিয়ে যাওয়া হয় সেন্ট্রাল জেলে। তারপরই আল্লুর পক্ষে হাইকোর্টে আবেদন জানানো হয়। শুক্রবার সন্ধ্যায় তার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন তেলেঙ্গানা হাইকোর্ট।

Shamol Bangla Ads

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, বুধবার অর্জুন হাইকোর্টে মামলা খারিজের আবেদন করেন এবং নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গ্রেপ্তারসহ পরবর্তী সব কার্যক্রমের উপর স্থগিতাদেশ দেওয়ার অনুরোধ করেন। কিন্তু শুক্রবার সকালে আল্লু অর্জুনকে তার জুবিলি হিলসের বাড়ি থেকে চিক্করপল্লী থানায় নেওয়া হয়। এদিন বিকালে হায়দরাবাদ পুলিশ অভিনেতাকে নিম্ন আদালতে হাজির করলে আদালত ১৪ দিনের জেল হেফাজতে নেওয়ার নির্দেশ দেন।

এর আগে গ্রেপ্তারের পর এফআইআর খারিজের জন্য ফের হাইকোর্টের দ্বারস্থ হন অভিনেতা। শুনানিতে তেলেঙ্গানা হাইকোর্ট আল্লু অর্জুনকে অন্তর্বর্তী জামিন দেওয়ার আদেশ দেন।

Shamol Bangla Ads

গত ৪ ডিসেম্বর হায়দরাবাদে ‘পুষ্পা টু’ সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়। স্বামী এবং সন্তানের সঙ্গে সিনেমা দেখতে গিয়েছিলেন সেই নারী। এ ঘটনায় আহত হন আরও বেশ কয়েক জন। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন আল্লু অর্জুন। তাকে দেখার জন্য ঘটনাস্থলে হুড়োহুড়ি পড়ে যায়। এ ঘটনায় ১১ ডিসেম্বর নিহতের স্বামী অভিযোগ দায়ের করেছিলেন। সেই ঘটনার ৮ দিন পর গ্রেপ্তার হলেন অভিনেতা।
ইন্ডিয়া টুডের খবর, থানায় আল্লু অর্জুনের জবানবন্দি নেওয়ার পর মেডিকেল চেকআপের জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়। এই কেসে আল্লু অর্জুনের দেহরক্ষীকেও গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

এদিকে শনিবার সকালে জেল থেকে বেরিয়ে আল্লু অর্জুনের গলায় একটাই সুর, ‘আমি দুঃখিত, শোকাহত। আইনকে সম্মান করি, তদন্তে সহযোগিতা করব’। শনিবার সকালে জেল থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে আসতেই ‘পুষ্পা’ মেজাজ আগের থেকে অনেক ঠাণ্ডা। ‘পুষ্পা’র মুকুট পাশে রেখে হাতজোড় করে আল্লু বললেন, ‘মৃতার পরিবারের প্রতি আমি ব্যথিত। গোটা ঘটনায় শোকাহত। দেশের আইনকে সম্মান করি। কথা দিচ্ছি, এই দুর্ঘটনার তদন্তে সব সাহায্য করব।’

অন্যদিকে আল্লুর বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন মৃতার স্বামী ভাস্কর। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘মামলা তুলে নিতে প্রস্তুত আমি। আমি আল্লু অর্জুনের গ্রেপ্তার হওয়ার খবর জানতাম না। আর সেদিন পদপিষ্ট হয়ে আমার স্ত্রীর মৃত্যুর নেপথ্যে ওর তো কোনও হাত নেই।’ সূত্র: টাইমস অফ ইন্ডিয়া ও ইন্ডিয়া টুডে।

Need Ads
error: কপি হবে না!