ads

মঙ্গলবার , ৩ ডিসেম্বর ২০২৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘শাদী মোবারক’ নিয়ে আসছেন ৩ বন্ধু

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ৩, ২০২৪ ৮:০১ অপরাহ্ণ

ছোটপর্দায় একসময় ভুরি ভুরি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন মোশাররফ করিম, আ খ ম হাসান এবং শামীম জামান। তবে সময়ের ফেরে তাদের একসঙ্গে কাজের সংখ্যা কমেছে। দীর্ঘসময় পর ধারাবাহিক নাটক দিয়ে আবারও ছোটপর্দায় ফিরছে ওই ত্রয়ী।

Shamol Bangla Ads

নাটকের নাম ‘শাদী মোবারক’। আহাম্মেদ শাহাবুদ্দিনের রচনায় এই নাটকটি নির্মাণ করছেন শামীম জামান।

নাটকটির ঘোষণা দিয়ে শামীম জামান গণমাধ্যমকে বলেছেন, ‘ধারাবাহিকটির মাধ্যমে আমরা তিন বন্ধু ফের কাজ শুরু করলাম। সাধারণ মানুষের জন্য সাধারণ গল্প নিয়েই নাটকটির গল্প এগোবে। আমার বিশ্বাস দর্শকরা ধারাবাহিকটি দেখে বিনোদিত হবেন।’
এবার ফ্রিতে দেখা যাবে ওসি হারুনের কর্মকাণ্ড!

Shamol Bangla Ads

নাটকের গল্পে দেখা যাবে, পাঁচ ভাইবোনের সংসারে শামীম জামান সবার বড়। মেজো ভাই মোশাররফ করিম আর সেজো হচ্ছে আ খ ম হাসান। বড় ভাইয়ের চেহারা একটু কালো থাকায় বিয়ে হচ্ছে না তার। বড় ভাইয়ের কারণে ছোট দুই ভাইও বিয়ে করতে পারছে না। কারণ, তাদের বাবা বলে দিয়েছেন, বড় ভাই বিয়ে না করলে ছোট ভাইদের বিয়ে করাবেন না। এ নিয়েই সংসারে বিপত্তি।

নাটকের বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন–জুঁই, সমাপ্তি, মিম চৌধুরী, লাবণ্য লিজা, রিজমিন সেতু, জয়রাজসহ অনেকেই। শিগগিরই একটি বেসরকারি চ্যানেলে ধারাবাহিকটি প্রচার শুরু হবে।

Need Ads
error: কপি হবে না!