ads

রবিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশের ৭ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস

খবর টি পড়েছেন : ৬১৪
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

দেশের সাত অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। তবে এ সময় সারা দেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। রবিবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে ও নদীবন্দরের সতর্কতায় এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Shamol Bangla Ads

নদীবন্দরের সতর্কবার্তায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে বারবার ১ নম্বর বিপদসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এদিকে সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। আরও বলা হয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

Shamol Bangla Ads

ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকাগুলোর জন্য বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে ১৭৯ মিলিমিটার। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ওয়াশিংটন ডিসি পৌঁছেছেন প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ ভিসা নিষেধাজ্ঞা নিয়ে মাথাব্যথা নেই ভোটারদের, তারা যুক্তরাষ্ট্রেও…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads