ads

শুক্রবার , ৩ জানুয়ারি ২০১৪ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুত ইসি

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ৩, ২০১৪ ৮:২৮ অপরাহ্ণ

election-commissioner-bangladeshশ্যামলবাংলা ডেস্ক : দশম জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ভোটগ্রহণ, গণনা, ফল তৈরি ও প্রকাশ ইত্যাদির প্রস্তুতিও শেষ। প্রয়োজনীয় এলাকায় নিয়ন্ত্রণ কক্ষ এবং কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষও প্রায় প্রস্তুত। ৪ জানুয়ারী শনিবার সকল নির্বাচনী কেন্দ্রে নির্বাচন সংশ্লিষ্ট সকল সরঞ্জামাদি পৌছানোর জন্যে ইতোমধ্যে জেলা রিটার্নিং অফিসারদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
দশম জাতীয় সংসদ নির্বাচনে দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের ভোটকেন্দ্রে ভোটগ্রহণ কর্মকর্তাদের গমন ও প্রত্যাবর্তন, নির্বাচনী কাজে মালামাল পরিবহন এবং আইনশৃঙ্খলা রক্ষার জন্য পার্বত্য অঞ্চলের ৩টি জেলার ৩৩টি ভোটকেন্দ্রে হেলিকপ্টার সহায়তা প্রদান করবে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব মো. কামরুল হাসান খান স্বাক্ষরিত চিঠিতে এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার জন্য  নির্বাচন কমিশন (ইসি) সচিবকে জানানো হয়েছে।
জানা যায়, খাগড়াছড়ি জেলায় ৪টি ভোট কেন্দ্রে, বান্দরবন পার্বত্য জেলায় ১৩টি এবং রাঙামাটি জেলায় মোট ১৬টি ভোট কেন্দ্রের জন্য হেলিকপ্টার সহায়তা প্রদান করবে। ইসি কর্মকর্তা জানান, এবার বিমানের সহায়তা থাকছে না। তবে পার্বত্য জেলা ও দূর্গম এলাকায় হেলিকপ্টারের সহায়তা থাকছে। নির্বাচনী কাজে সহায়তার জন্য ৩৩টি ভোটকেন্দ্রে প্রয়োজন অনুযায়ী হেলিকপ্টার সহায়তা দেবে।
এছাড়া দশম জাতীয় সংসদ নির্বাচর উপলক্ষে নির্বাচন কমিশন সচিবালয়ের জারিকৃত নির্দেশনাসমূহ বাংলাদেশ ডাক বিভাগ কর্তৃক পরিচালনার কাজ মনিটারিং এর জন্য নিয়ন্ত্রণ কক্ষ স্থাপনের জন্য কমিটি গঠন করা হয়েছে। এটি গঠন করেছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের নির্দেশনাক্রমে কর্মকর্তাদের সমন্বয়ে ডাক বিভাগ অধিদফতর। এতে প্রধান করা হয়েছে প্রধান ডাক অধিদফতরের পরিচালক আব্দুল্লাহ আল মাহবুব রশীদ এছাড়া অপর দুই সদস্য করা হয়েছে ডাক অধিদফতরের শাখা কর্মকর্তা (জনসংযোগ ও কল্যাণ) আবদুল মালেক এবং ডাক অধিদফতরের প্রশাসনিক কর্মকর্তা মাহফুজুর রহমানকে। ওই কমিটির প্রধান কাজ হবে, নির্বাচনী কাজে সংশ্লিষ্ট পোষ্ট অফিস ভালমত দায়িত্ব পালন করছে কিনা তা মনিটরিং করা।
পোষ্টমাস্টার  জেনারেলগণ স্ব-স্ব অফিসে অতিরিক্ত পোস্টমাস্টারের নেতৃত্বে প্রতিটি ইউনিটের ইউনিট কর্মকর্তাদের নেতৃত্বে ‘নিয়ন্ত্রণ কক্ষ’ স্থাপনের ব্যবস্থা করা।  প্রতিটি ডাকঘর থেকে ডাকযোগে সরাসরি নির্বাচন কমিশন ভোট গণনার বিবরণী পোস্ট অফিসে তথ্য সংগ্রহপূর্বক একত্রীভূত করে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে ই-মেইল বা ফ্যাক্সযোগে বিবরণী প্রেরণ করা।
‘কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ’ ৫ জানুয়ারি সকাল ৯টা থেকেই চালু থাকবে এবং ডাকযোগে সরাসরি নির্বাচন কমিশনে ভোট গণনার বিবরণী পোস্ট হওয়া পযর্ন্ত এর কাযর্কারিতা বজায় থাকবে।
দশম জাতীয় সংসদ  নির্বাচনে  ১শ ৫৩ আসনে কোন প্রতিদ্বন্দ্বি প্রাথী না থাকায় ভোট হচ্ছে না। ফলে ইসিকে নির্বাচন করতে হচ্ছে ১শ ৪৭ আসনে। প্রতিদ্বন্দ্বিতা করবেন ৩শ ৯০ জন প্রার্থী। ভোট দেবে ৪ কোটি ৩৯ লাখ ৩৮ হাজার ৯শ৩৮ জন। ভোট কেন্দ্র  ১৮ হাজার ২শ ৯টি এবং  ভোটকেন্দ্রে থাকছে ৯১ হাজার ২শ ১৩টি ভোটকক্ষ।
ইসির দেওয়া তথ্য অনুযায়ী দশম জাতীয় সংসদ নির্বাচনে ১২টি দল অংশ নিচ্ছে। আওয়ামী লীগের ২শ ৪৬ জন, জাতীয় পার্টির ৮৫, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ২৪, জাতীয় পার্টি (জেপি) ২৮, গণতন্ত্রী পার্টি ১, গণফ্রন্ট ১, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ১, বাংলাদেশ খেলাফত মজলিশ ২, বাংলাদেশ তরিকত ফেডারেশন ৩, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ৬, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) ২২, বাংলাদেশ ওয়ার্কাস পার্টি ১৮ ও স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ১শ ৩ জন।

Need Ads
error: কপি হবে না!