ads

রবিবার , ১৭ নভেম্বর ২০২৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আফ্রিদির বউ বিভ্রাটে বিপাকে শ্যালিকা, আল্লাহ বাঁচিয়েছেন বললেন দিঘি

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১৭, ২০২৪ ৫:৩১ অপরাহ্ণ

সম্প্রতি কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বিয়ের কিছু ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়ে চলছে বিস্তর আলোচনা। অনেকেই বলছেন তৌহিদ আফ্রিদি বিয়ে করেছেন টিকটকার রাইসাকে। আফ্রিদির বউ বিভ্রাট নিয়ে কথা বলেছেন তিনি নিজেই।

Shamol Bangla Ads

আফ্রিদি জানান, তার স্ত্রীর (রামিশা) বোন রাইসা টিকটক করেন। দুজনই দেখতে অনেকটা একইরকম। এ জন্য অনেকে বিভ্রান্ত হয়ে তার স্ত্রী রামিশাকে টিকটকার মনে করছেন।

এদিকে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ায় বেশ বিরক্ত আফ্রিদির শ্যালিকা রাইসা। এ বিষয়ে দেশের একটি গণমাধ্যমকে রাইসা বলেন, তিনি ও রামিশা আল রিসা দুজন যমজ। গত বছর তার বিয়ে হয়েছে। আফ্রিদির সঙ্গে বিয়ে হয়েছে বোন রিসার।

Shamol Bangla Ads

প্রথমে একটি টিকটক অ্যাকাউন্ট থেকে আফ্রিদির বিয়ের বেশ কয়েকটি স্থিরচিত্র ও ভিডিও ক্লিপ প্রকাশ্যে আসে। সেখান রাইসাকে টিকটক স্টার হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং আরও জানানো হয়—দীর্ঘদিনের প্রেমের পর এক হলো দুজন। এ নিয়ে বুলিংয়ের স্বীকার হন তিনি।

রাইসা বলেন, দেখুন, আমি আর আমার বোন কেউই টিকটক স্টার না। আমাকে টিকটকে দেখেছে, এমন মানুষও আপনি তেমন খুঁজে পাবেন না। তবে হ্যাঁ, আমি ব্র্যান্ড প্রমোট করি। কিন্তু ২০২৩ বিয়ে এবং এরপর মা হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিলাম না। আমার পরিবার, স্বামীর পরিবারের একটা ভালো পরিচিতি আছে। এরপরও এমন বুলিং কাম্য নয়।

যারা এসব করেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন বলে উল্লেখ করে রাইসা বলেন, পরিবারের কিছু ঘনিষ্ঠ মানুষের উপস্থিতিতে কাবিন হয়েছে। আমরা চাচ্ছিলাম, আনুষ্ঠানিক ঘোষণার পর সব সামনে আসুক। কিন্তু একটি অ্যাকাউন্ট থেকে বিয়ের বিভিন্ন মুহূর্ত সামনে এসেছে। এরপরই অনেকে ভুল তথ্য দিয়ে সেগুলো ভাইরাল করেছেন। আমরা সেগুলো চিহ্নিত করার চেষ্টা করছি। প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে আফ্রিদির বিয়ের খবর প্রকাশ্যে আসার পর গণমাধ্যমকে দীঘি বলেন, ‘আফ্রিদির সঙ্গে আমার কখনো প্রেমের সম্পর্ক ছিল না। সে সব সময় আমার ভালো বন্ধু। যাক, আল্লাহ বাঁচিয়েছে। কয়েক দিন পর পর ওর সঙ্গে আমাকে জড়িয়ে যেভাবে নানা গুঞ্জন হতো, তা নিয়ে বেশ বিরক্ত ছিলাম। অবশেষে একটু শান্তি পেলাম।’

Need Ads
error: কপি হবে না!