ads

বৃহস্পতিবার , ১৪ নভেম্বর ২০২৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

স্টাফ রিপোর্টার
নভেম্বর ১৪, ২০২৪ ৪:৫৩ অপরাহ্ণ

শেরপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১৪ নভেম্বর বৃহস্পতিবার শেরপুর ডায়াবেটিক সমিতির আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের মাধবপুর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়। পরে ডায়াবেটিক সমিতির সেমিনার কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

Shamol Bangla Ads

শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ জসীম উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ইমাম হাসান ঠান্ডু।

সভায় বক্তারা বলেন, ডায়াবেটিস কেন হয় এই বিষয়টা যদি আমরা বুঝতে পারি ও মানুষকে বুঝাতে পারি তাহলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ সহজে করা যাবে। এছাড়া নিজেরা সচেতন হয়ে সবাইকে সচেতন করতে হবে।

Shamol Bangla Ads

পরে আলোচনা শেষে সমাজ কল্যাণের উদ্যোগে ডায়াবেটিসে আক্রান্ত অসহায় ১৫ জন রোগীর মাঝে ২ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। ওইসময় অন্যান্যের মধ্যে শেরপুর ডায়াবেটিক সমিতির কর্মকর্তা, সামাজিক সংগঠনের সদস্য, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!