ads

শনিবার , ২১ জুন ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহের ফুলপুরে বাস-মাহিন্দ্রার সংঘর্ষে নিহত ৭

শ্যামলবাংলা ডেস্ক
জুন ২১, ২০২৫ ১২:৩৯ অপরাহ্ণ

ময়মনসিংহের ফুলপুরে বাস ও যাত্রীবাহী মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। ওই ঘটনায় ক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দিয়েছে। ২০ জুন শুক্রবার রাত ৮টায় উপজেলার কোরিয়ান ব্রিজ এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

নিহতরা মাহিন্দ্রার যাত্রী ছিলেন। তাদের মধ্যে ৩ জন ফুলপুর উপজেলার কাজিয়াকান্দা গ্রামের জসিম উদ্দিনের ছেলে ফরিদ মিয়া (৩৮), একই উপজেলার মিশুনীয়াকান্দা গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে জহর আলী (৭০) ও বাট্টা গ্রামের আব্দুল কদ্দুছের ন্ত্রী হাসিনা খাতুন (৫০)। বাকিদের নাম পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফুলপুর উপজেলার কোরিয়ান ব্রিজ এলাকায় হালুয়াঘাট থেকে ঢাকাগামী শ্যামলী বাংলা পরিবহনের একটি বাসের সঙ্গে ময়মনসিংহ থেকে হালুয়াঘাটগামী মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়।

Shamol Bangla Ads

এতে ঘটনাস্থলেই মাহেন্দ্রার ৬ যাত্রী নিহত হন। তাদের মধ্যে ৫ জন পুরুষ ও একজন নারী। গুরুতর আহত ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওই ঘটনায় ক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!