ads

রবিবার , ৩ নভেম্বর ২০১৩ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ছাতকে গ্রামীণ ব্যাংক কর্মকর্তা-কর্মচারী সমিতির মানব বন্ধন

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৩, ২০১৩ ৯:৩১ অপরাহ্ণ
ছাতকে গ্রামীণ ব্যাংক কর্মকর্তা-কর্মচারী সমিতির  মানব বন্ধন

জাকির হোসেন, ছাতক (সুনামগঞ্জ) : গ্রামীণ ব্যাংক আইন-২০১৩’র বিরুদ্ধে গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী সমিতির উদ্যোগে দেশব্যাপী মানব বন্ধন ও প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে ছাতক এরিয়া গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতির উদ্যোগে প্রতিবাদ ও মানব বন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রোববার বিকেলে উপজেলা পরিষদ চত্বর এলাকায় এ প্রতিবাদ ও মানব বন্ধন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি চলাকালে গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতির ছাতক এরিয়া প্রতিনিধি আমিরুল ইসলামের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ শাফায়েত হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, এরিয়া কর্মচারী সমিতির সভাপতি আল-মামুন, সহ-সভাপতি মুক্তার হোসেন, সাধারণ সম্পাদক কবির হোসেন, সদস্য হাবিবুল হক, শফিকুল ইসলাম, আশিষ রায়, জামাল পারভেজ, খায়রুল ইসলাম, শাফায়েত আহমদ, শাহীন আহমদ, মিজানুর রহমান, আব্দুস শহিদ, এমরানুল হক, বিপ্লব সরকার, নুর আহমদ, আলী হোসেন প্রমুখ। কর্মসূচিতে গ্রামীণ ব্যাংক ছাতক এরিয়ার কর্মকর্তা-কর্মচারী, কর্মচারী সমিতির প্রতিনিধি ও গ্রামহকবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!