ads

শুক্রবার , ৩ জানুয়ারি ২০১৪ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চুয়াডাঙ্গায় জোড়া খুন মামলার আসামি গ্রেপ্তার

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৩, ২০১৪ ৪:০১ অপরাহ্ণ
চুয়াডাঙ্গায় জোড়া খুন মামলার আসামি গ্রেপ্তার

চুয়াডাঙ্গা প্রতিনিধি : দামুড়হুদার দলকালক্ষীপুর এলাকায় অভিযান চালিয়ে জোড়া খুন মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী দলের সদস্য রহিম মিয়াকে (২৮) গ্রেপ্তার করেছে দামুড়হুদা পুলিশ। বৃহস্পতিবার রাত ৯টার দিকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রহিম দামুড়হুদা উপজেলার গোপালপুর গ্রামের নুরা মণ্ডলের ছেলে।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উলে­খ্য, রহিম মিয়া গত ৯ ডিসেম্বর গভীর রাতে দলকালক্ষ্মীপুর বিলের পাশে পূর্ব কোন্দলের জের ধরে ইনারুল মালিতা ও হাবিবুর রহমান নামে দুই চরমপন্থী দলের সদস্যকে কুপিয়ে এবং জবাই করে হত্যা মামলার আসামি।

Need Ads
error: কপি হবে না!