ads

মঙ্গলবার , ৫ নভেম্বর ২০২৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু বেড়ে ৩

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৫, ২০২৪ ১:০১ অপরাহ্ণ

ময়মনসিংহ সদরের রহমতপুর বাইপাসে আজাহার ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুতর দগ্ধ আবুল হোসেন (৪৫) নামে এক কনফেকশনারি দোকানির মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই ঘটনায় মোট ৩ জনের মৃত্যু হয়েছে। অন্য দুজন হলেন প্রাইভেট কার চালক সদর উপজেলার কিসমত গ্রামের বাসিন্দা জালাল উদ্দিনের ছেলে হিমেল মুন্সী (২৭) ও রহমতপুর এলাকার ইসমাইল হোসেনের ছেলে আব্দুল কুদ্দুস (২৯)।

Shamol Bangla Ads

৪ নভেম্বর সোমবার রাতের দিকে দগ্ধদের ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন স্থানীয় খাবার হোটেল ব্যবসায়ী কামরুল হাসান (৩৫)ও তার স্ত্রী সুমি আক্তার (৩০), ফিলিং স্টেশনের ইলেক্টিক ইঞ্জিনিয়ার তোফাজ্জল হোসেন (৪২) ও চায়ের দোকানদার আব্দুল মালেক (৫০)।

৫ নভেম্বর মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম। তিনি জানান, গতরাতে ময়মনসিংহ থেকে গুরুতর দগ্ধ অবস্থায় নারীসহ পাঁচজনকে আনা হয়েছিল। আনার পরে আবুল হোসেন নামে একজনের মৃত্যু হয়। ৪ জনের মধ‍্যে কামরুল হাসান ১০০ শতাংশ, সুমি আক্তার ৩২ শতাংশ, তোফাজ্জল হোসেন ১০০ শতাংশ এবং আব্দুল মালেককে ৫০ শতাংশ দগ্ধ হয়েছে। দগ্ধের অবস্তা গুরুতর হওয়ায় তাদের সবাইকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেফার্ড করা হয়েছে। তাদের সবার অবস্থায় আশঙ্কাজনক বলে জানান তিনি।

Shamol Bangla Ads

উল্লেখ্য, সোমবার দুপুরে ময়মনসিংহ সদরের আজাহার ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এসময় ঘটনাস্থলে হিমেল মুন্সি ও সন্ধ্যার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল কুদ্দুস মারা যান।

Need Ads
error: কপি হবে না!