ads

মঙ্গলবার , ৫ অক্টোবর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার মামলার রায় আজ

খবর টি পড়েছেন : ১৫৫
সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার মামলার রায় আজ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ (এস কে সিনহা) ১১ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার রায় ঘোষণা হবে আজ। ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করবেন। গত ১৪ সেপ্টেম্বর রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে আদালত রায় ঘোষণার জন্য এই তারিখ ধার্য করেন।

Shamol Bangla Ads

বিচারপতি এস কে সিনহা ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন ফারমার্স ব্যাংক লিমিটেডের (বর্তমানে পদ্মা ব্যাংক) অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুল হক চিশতী (বাবুল চিশতী), ফারমার্স ব্যাংকের সাবেক এমডি এ কে এম শামীম, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট স্বপন কুমার রায়, ভাইস প্রেসিডেন্ট মো. লুৎফুল হক, সাবেক এসইভিপি গাজী সালাহউদ্দিন, টাঙ্গাইলের বাসিন্দা মো. শাহজাহান, একই এলাকার বাসিন্দা নিরঞ্জন চন্দ্র সাহা, সফিউদ্দিন আসকারী, সান্ত্রী রায় ও রণজিৎ চন্দ্র সাহা। এঁদের মধ্যে এস কে সিনহাসহ চার আসামি পলাতক রয়েছেন।

এই মামলায় ২০১৯ সালের ১০ ডিসেম্বর এস কে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক। অভিযোগপত্রে বলা হয়, জনৈক মো. শাহজাহান ও নিরঞ্জন চন্দ্র সাহা ২০১৬ সালের ৬ নভেম্বর ফারমার্স ব্যাংকের গুলশান শাখায় আলাদা দুটি চলতি হিসাব খোলেন। এর পরদিনই তাঁরা দুই কোটি করে চার কোটি টাকা ঋণের আবেদন করেন। ব্যাংকে হিসাব খোলা এবং ঋণ আবেদনপত্রে দুজনই তাঁদের ঠিকানা বাড়ি নম্বর: ৫১, সড়ক নম্বর: ১২, সেক্টর: ১০, উত্তরা আবাসিক এলাকা উল্লেখ করেন। দুদক অনুসন্ধান করে জানতে পারে, ওই বাড়ি বিচারপতি এস কে সিনহার ব্যক্তিগত।

Shamol Bangla Ads

এতে আরও বলা হয়, ঋণসংক্রান্ত আবেদন দুটি কোনো রকম যাচাই-বাছাই ও রেকর্ডপত্র বিশ্লেষণ ছাড়াই শুধু গ্রাহকের আবেদনের ওপর ভিত্তি করে ব্যাংকের কর্মকর্তারা ঋণপ্রস্তাব তৈরি করেন এবং তা অনুমোদন দেন। এরপর দ্রুত পে-অর্ডার ইস্যু করেন। ওই টাকা বিচারপতি এস কে সিনহার ব্যাংক হিসাবে জমা হয় এবং তিনি ওই টাকা তুলে নেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিদেশি চ্যানেল বন্ধ করা নিয়ে বিভ্রান্তি ছড়ালে আইনি… পরবর্তী সংবাদ নাইকো মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি…

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads