ads

শনিবার , ৩ ডিসেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

১০ ডিসেম্বরে নাশকতার সুনির্দিষ্ট তথ্য নেই : আইজিপি

খবর টি পড়েছেন : ৩৮১
১০ ডিসেম্বরে নাশকতার সুনির্দিষ্ট তথ্য নেই : আইজিপি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আগামী ১০ ডিসেম্বরকে ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। শনিবার রাজারবাগে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

Shamol Bangla Ads

বিশেষ অভিযানের নামে দলের নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে—বিএনপির এমন অভিযোগের বিষয়ে পুলিশপ্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ‘আইনের মধ্যে থেকে কাজ করে যাচ্ছেন তাঁরা। নিয়মের বাইরে কাউকে গ্রেফতার করছে না পুলিশ।’

গত বৃহস্পতিবার গায়েবি ও মিথ্যা মামলা এবং বিশেষ অভিযানের নামে নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে—বিএনপি নেতাদের এমন অভিযোগের বিষয়ে আইজিপি বলেন, ‘পলাতক জঙ্গিদের ধরতে আভিযানিক কার্যক্রম বাড়ানো হয়েছে। আর ওনারা (বিএনপি) যে অভিযোগ দিয়েছেন এগুলো খতিয়ে দেখছি।’

Shamol Bangla Ads

বিএনপি নয়াপল্টনে সমাবেশ করতে চায়, এ বিষয়ে পুলিশের অবস্থান কী—এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘আমরা যেখানে অনুমতি দিয়েছি, সেখানেই তারা করবে আশা করি। এখনো সময় আছে, বিএনপি দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের সিদ্ধান্ত থেকে সরে আসবে আশা করি।’

ছিনতাই হওয়া জঙ্গি এবং ঢাকার সমাবেশে নাশকতার আশঙ্কা নিয়ে আইজিপি বলেন, ‘আমাদের তদন্ত চলছে। তবে ১০ ডিসেম্বর সুনির্দিষ্ট কোনো নাশকতার তথ্য নাই। নাশকতার বিষয় বিবেচনায় রেখে পরিকল্পনা করছি।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ জ্বালানি তেল আমদানি করে বিক্রি করতে পারবে বেসরকারি… পরবর্তী সংবাদ নরসিংদীতে গুলি করে ইউপি চেয়ারম্যানকে হত্যা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads