ads

শনিবার , ২৬ অক্টোবর ২০২৪ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নরসিংদীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালকসহ ৬ জন নিহত

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ২৬, ২০২৪ ৬:২৮ অপরাহ্ণ

নরসিংদীর শিবপুরে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ ছয়জন নিহত হয়েছেন। আজ শনিবার বেলা পৌনে ১টার দিকে ইটাখোলা-মনোহরদী সড়কের শিবপুর উপজেলার পঁচারবাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন ওই তথ্য নিশ্চিত করেছেন।

Shamol Bangla Ads

নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হচ্ছেন মনোহরদী উপজেলার চকবগাদী এলাকার সমির উদ্দিনের মেয়ে মারুফা (২৩), শিবপুরের বৈলাব এলাকার মৃত আব্দুর রশিদ ফকিরের ছেলে আবু বক্কর সিদ্দিক (৪০), শিবপুরের সাতপাড়া এলাকার রহির ছেলে সিএনজি চালক শাহিন (৩৫) ও রায়পুরার মির্জারচর এলাকার মোস্তফা (৪৮)।

পুলিশ জানায়, দুপুরে ইটাখোলা থেকে ৫ যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা মনোহরদীর উদ্দেশ্যে যাচ্ছিল। সিএনজিটি উপজেলার চক্রধা ইউনিয়নের পঁচারবাড়ি এলাকায় পৌঁছালে ইটাখোলাগামী একটি ট্রাক সেটিকে চাপা দেয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই সিএনজির চালক ও ৫ যাত্রী মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার কাজ শুরু করে।

Shamol Bangla Ads

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৬ জন মারা গেছে। এদের মধ্যে ৪ জন পুরুরষ ও একজন নারী রয়েছেন। আরেকজন সিএনজি চালক। তাদের পরিচয় উদ্ধারে কাজ করছে পুলিশ।

Need Ads
error: কপি হবে না!