ads

বৃহস্পতিবার , ২৪ অক্টোবর ২০২৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ম্যাচ শেষে তিন ক্রিকেটারকে বিসিবির বিশেষ সম্মাননা

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ২৪, ২০২৪ ২:১০ অপরাহ্ণ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট শেষ হলো ৭ উইকেটের বড় ব্যবধানের হার দিয়ে। বাংলাদেশের প্রথম ইনিংসের ১০৬ রানের ব্যাটিং ব্যর্থতাটাই গড়ে দিয়েছিল বড় হারের ভিত। দ্বিতীয় ইনিংসে মেহেদী হাসান মিরাজ আর জাকের আলি অনিক মিলে রেকর্ডগড়া জুটি উপহার দিলেও ম্যাচের ভাগ্যটা বদলাতে পারেননি।

Shamol Bangla Ads

মিরপুরের এই ম্যাচের শুরুটাই হয়েছিল রেকর্ডের আবহে। সবচেয়ে কম বলে টেস্ট ক্রিকেটে তিনশ উইকেট পূরণ করেছিলেন কাগিজো রাবাদা। সেটা প্রথম দিনের ঘটনা। যেখানে তিনি আউট করেছিলেন বাংলাদেশের ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিকুর রহিমকে।

দ্বিতীয় দিনে এসে তাইজুল ইসলাম পূর্ণ করেছেন টেস্ট ফরম্যাটের ২০০ উইকেট। বাংলাদেশের হয়ে টেস্টে এর আগে ২০০ উইকেট নিতে পেরেছিলেন কেবল সাকিব আল হাসান। আর টেস্টের তৃতীয় দিনে এসে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সাদা পোশাকের ক্রিকেটে ৬ হাজার রান পূরণ করেছিলেন মুশফিকুর রহিম।

Shamol Bangla Ads

মিরপুরের টেস্ট শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সম্মাননা প্রদান করেছে তিন তারকার সবাইকেই। বিসিবির পক্ষ থেকে কাগিজো রাবাদার হাতে সম্মাননা স্মারক তুলে দেন বোর্ড পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। তাইজুল ইসলামের হাতে ক্রেস্ট তুলে দেন বর্তমান নির্বাচক ও সাবেক অফস্পিনার আব্দুর রাজ্জাক রাজ। আর মুশফিকুর রহিমের হাতে সম্মাননা তুলে দেন সাবেক অধিনায়ক ও বিসিবির নারী উইংয়ের প্রধান হাবিবুল বাশার সুমন।

Need Ads
error: কপি হবে না!