ads

রবিবার , ২৩ এপ্রিল ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

স্বজন ও চিকিৎসকদের নিয়ে কাটছে খালেদা জিয়ার ঈদ

খবর টি পড়েছেন : ২২৭
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার গুলশানের বাসভবন ফিরোজায় ঈদ উদযাপন করছেন। পুত্রবধূ শর্মিলী রহমান সিঁথি ও দুই নাতনি জাফিয়া রহমান ও জাহিয়া রহমানের সঙ্গে যেমন ঈদের আনন্দ ভাগ করছেন, তেমনি শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসকদেরকেও সময় দিতে হচ্ছে তাকে।

Shamol Bangla Ads

বাসভবন সূত্র বলছে, আজ ঈদের দিন বোন সেলিমা ইসলাম ও ভাই শামীম এস্কান্দারসহ পরিবারের লোকজন দুপুরের পর খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন। সন্ধ্যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকার সময় রাজনীতিবিদ, কূটনীতিক ও সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতেন। বিরোধী দলের নেত্রী থাকাকালেও একইভাবে রাজনীতিবিদ, কূটনীতিক ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতেন। তবে ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত চারটি ঈদ কারাগারে কাটান তিনি। যদিও সে সময় ঈদের দিন ফুল, মিষ্টি ও রান্না করা বিভিন্ন খাবার নিয়ে পরিবারের সদস্যরা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতেন।

Shamol Bangla Ads

২০২০ সাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় অবস্থান করছেন খালেদা জিয়া। এই সময়ে ঈদের দিনগুলোতে শুধুমাত্র পরিবারের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা খালেদা জিয়ার সঙ্গে দেখা করে ঈদের শুভেচ্ছা বিনিময় করে আসছেন। এবার ঈদের আগেই পুত্রবধূ ও দুই নাতনি তার সঙ্গে ঈদ উদযাপন করতে এসেছেন।
এদিকে লন্ডনে থাকা খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ও পরিবারের সদস্যরা ফোনে তার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঈদের প্রধান জামাতে বাংলাদেশের শান্তি ও অগ্রগতি কামনা পরবর্তী সংবাদ সামর্থ্যবানদের দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads