ads

সোমবার , ২১ অক্টোবর ২০২৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে র‍্যাবের অভিযানে জেল পলাতক ২ আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার
অক্টোবর ২১, ২০২৪ ৮:০২ অপরাহ্ণ

শেরপুর জেলা কারাগার থেকে পলাতক ২ আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের সদস্যরা। ২০ অক্টোবর রবিবার শহরের মাহবুব চত্বর (কলেজ মোড়) এলাকা ও নবীনগর এলাকা থেকে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে শেরপুর শহরের নবীনগর এলাকার মৃত ফটিক ড্রাইভারের ছেলে সুমন মিয়া (৪০) ও নালিতাবাড়ী উপজেলার গড়কান্দার মেছের মল্লিকের ছেলে রাজা মল্লিক (৩৬)।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৪, সিপিসি-১ জামালপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. নাজমুল ইসলাম।

র‍্যাব জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর গত ৫ আগস্ট বিকেলে শেরপুর জেলা কারাগারে কয়েক হাজার দুষ্কৃতিকারী আক্রমণ করে বিবিধ স্থাপনার ক্ষয়ক্ষতি সাধনপূর্বক সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বিভিন্ন মামলার ৫১৮ জন হাজতি ও কয়েদীকে পলায়ন করতে সহায়তা করে। এরপর থেকে জেল পলাতক আসামিদের আটক করতে অভিযান শুরু করেছে র‍্যাব।

Shamol Bangla Ads

এরই ধারাবাহিকতায় রবিবার দুপুরে শহরের মাহবুব চত্বর এলাকা (কলেজ মোড়) থেকে চুরি মামলার জেল পলাতক আসামি রাজা মল্লিককে গ্রেফতার করে র‍্যাব-১৪। একইদিন সন্ধ্যায় দস্যুতা মামলার জেল পলাতক আসামি সুমন মল্লিককে নবীনগর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

Need Ads
error: কপি হবে না!