ads

বুধবার , ১০ মে ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

খালেদার ‘ভিশন-২০৩০’ ভাঁওতাবাজি: খাদ্যমন্ত্রী

খবর টি পড়েছেন : ২৫০
খালেদার ‘ভিশন-২০৩০’ ভাঁওতাবাজি: খাদ্যমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বিএনপি নেত্রী খালেদা জিয়ার ‘ভিশন-২০৩০’ ভাঁওতাবাজি বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেছেন, ‘বিএনপি নেত্রী ভিশন-২০৩০ নিয়ে দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে এ ভিশন নিয়ে দলের নেতারাই একমত হতে পারেননি। যে ভিশন নিয়ে দলের নেতাদের বিরোধিতা রয়েছে, সেই ভিশন ঘোষণা করে জনগণকে কাছে পাওয়া যাবে না।’ ১০ মে বুধবার জাতীয় প্রেস ক্লাবে কবি চন্দ্রাবতী ফাউন্ডেশন আয়োজিত ‘হাওরাঞ্চলের মানুষের আর্তনাদ’ শীর্ষক আলোচনা সভা ও কৃষিবিদ ড. নিয়াজ উদ্দিন পাশা স্মরণসভায় খাদ্যমন্ত্রী ওইসব কথা বলেন।
কামরুল ইসলাম বলেন, ‘বিএনপি যে রাজনীতি করছে সেটা স্টান্টবাজি। তিনি (খালেদা) যে রূপকল্প ঘোষণা করবেন, সেটা এক ধরনের ভাঁওতাবাজি। এসব করে জনগণের আস্থা অর্জন করা যাবে না।’
খাদ্যমন্ত্রী বলেন, ‘দেশে কোনো খাদ্য সংকট নেই। জনগণকে চিন্তায় ফেলতেই এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী খাদ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করছেন। এ অবস্থা চলতে থাকলে সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবে।’
তিনি আরও বলেন, ‘দেশে পর্যাপ্ত খাদ্যমজুদ আছে বলেই সরকার হাওরাঞ্চলে সাহায্য করতে পারছে। বিচলিত হওয়ার কারণ নেই। তাছাড়া খাদ্যের মজুদ বাড়াতে সরকার খাদ্য আমদানি প্রক্রিয়াও শুরু করেছে।’
রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপির সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন শাবান মাহমুদ, কুদ্দুস আফ্রাদ, অপর্ণ খান, রোকন উদ্দিন পাঠান প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জনগণই হবে সকল উন্নয়নের কেন্দ্রবিন্দু : ভিশন ২০৩০… পরবর্তী সংবাদ আজ পবিত্র শবে বরাত

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads