ads

বৃহস্পতিবার , ২৮ জুলাই ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার জুটি বাঁধলেন নিরব ও পূজা

খবর টি পড়েছেন : ২৫১
এবার জুটি বাঁধলেন নিরব ও পূজা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ঢাকাই সিনেমার বর্তমান সময়ের নায়ক-নায়িকা নিরব হোসেন ও পূজা চেরি। দুজনেই ছোট পর্দা হয়ে বড় পর্দায় পা রেখেছেন। সিনেমাও করছেন নিয়মিত। তবে কখনো একসঙ্গে কাজ করা হয়নি এই নায়ক-নায়িকার। এবার হলো তাই। দেশের জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড ‘বিশ্বরঙ’ ৭ম বারের মতো আয়োজন করতে যাচ্ছে অনলাইন রিয়েলিটি শো ‘শারদ সাজে বিশ্বরঙ-এর দিদি-২০২২’ ও ‘শারদ সাজে বিশ্বরঙ-এর দাদা-২০২২’। আর ওই আয়োজনে মডেল হিসেবে একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন নিরব ও পূজা।

Shamol Bangla Ads

এ প্রসঙ্গে নিরব বলেন, ‘ক্যারিয়ারের শুরু থেকে বহুবার বিশ্বরঙের মডেল হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তবে পূজার সঙ্গে এটাই প্রথমবার। ভালো লাগছে। আশা করছি ভালো কিছুই হবে।’

পূজা বলেন, ‘বিশ্বরঙ আমার পছন্দের একটি ব্র্যান্ড। বিপ্লব সাহা দাদার কাছ থেকে সবসময় আদর-স্নেহ পেয়েছি। তার প্রতিষ্ঠানের জন্য নায়ক নিরব ভাইয়ের সঙ্গে প্রথমবার কাজের অভিজ্ঞতা দারুণ।’

Shamol Bangla Ads

বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা জানান, ৭ম ‘শারদ সাজে বিশ্বরঙ-এর দিদি ও দাদা’ প্রতিযোগিতায় দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো বয়সের ও ধর্মের মেয়ে-ছেলেরা অংশগ্রহণ করতে পারবেন। এ জন্য সদ্য তোলা ফোর আর সাইজের ৩ কপি ছবিসহ (ফুল, মিড লং ও ফুল লেংথ) নিকটবর্তী বিশ্বরঙের শোরুম থেকে ফরম পূরণ করে জমা দিতে হবে। শোরুম থেকে চেকইনের মাধ্যমে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। ছবি ও ভিডিও পাঠানো যাবে ১৬ আগস্ট পর্যন্ত।

 

Need Ads
পূর্ববর্তী সংবাদ কেয়ারিং একজনকে বিয়ে করব : অপু বিশ্বাস পরবর্তী সংবাদ অগ্রিম টিকিট বিক্রিতে রেকর্ড, ২৪ হলে ‘হাওয়া’