ads

শনিবার , ১৯ অক্টোবর ২০২৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নেইমারের ফেরা নিয়ে সুখবর দিলেন আল হিলাল কোচ

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ১৯, ২০২৪ ৩:০৯ অপরাহ্ণ

চোটের কারণে গত এক বছর ধরে মাঠের বাইরে ব্রাজিলিয়ান তারকা নেইমার। গত বছর বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে বাঁ হাঁটুতে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান। এরপর আর মাঠে ফেরা হয়নি তার। কবে ফিরবেন সেটা নিয়ে নেইমার ভক্তরা অপেক্ষায় আছেন। এবার পাওয়া গেল সুখবর। অবশেষে মাঠে ফিরছেন তিনি। তার ফেরার সুখবর দিলেন আল হিলালের কোচ হোর্হে জেসুস।

Shamol Bangla Ads

নেইমারের ক্লাব আল হিলালের কোচ হোর্হে জেসুস জানিয়েছেন, আগামী সোমবার ব্রাজিল ফরোয়ার্ডের মাঠে ফেরার সম্ভাবনা আছে। সেদিন এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচে আল আইনের মুখোমুখি হবে আল হিলাল।

তবে সেই ম্যাচে নেইমারের খেলার ব্যাপারে কোনো নিশ্চয়তা দেয়নি আল হিলাল কোচ। শুধু জানিয়েছেন, নেইমার পুরোপুরি সেরে উঠেছে এবং অনুশীলনেও যোগ দিয়েছে। আগামী দুই দিন সবকিছু ঠিক থাকলে দলের পরের ম্যাচে তাকে সংযুক্ত করা হবে।

Shamol Bangla Ads

সৌদি প্রো লিগে নেইমারকে এখনো নিবন্ধিত করতে পারেনি আল হিলাল। শুধু এএফসি চ্যাম্পিয়নস লিগ ও ফিফা ক্লাব বিশ্বকাপের জন্য তাকে নিবন্ধিত করতে পেরেছে সৌদি ক্লাবটি।

চোট কাটিয়ে গত মাসে আল হিলালের অনুশীলনে ফেরেন নেইমার। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো স্পোর্ত’ জানিয়েছে, বাছাইপর্বের আগামী দুটি ম্যাচে নেইমারকে ফেরানোর পরিকল্পনা আছে ব্রাজিল টিম ম্যানেজমেন্টের। তার আগে ক্লাবের হয়ে মাঠে ফিরতে পারেন তিনি।

এর আগে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছিল, নেইমারের ফিটনেস ও চোটের সর্বশেষ অবস্থা জানতে কয়েকদিনের মধ্যে সৌদিতে উড়াল দেবেন ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক লাসমার। তার অনুমতি পেলে আল-হিলালের চূড়ান্ত স্কোয়াডে অন্তর্ভূক্ত হবেন নেইমার।

Need Ads
error: কপি হবে না!