সিরাজগঞ্জ প্রতিনিধি : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিমের গাড়ি বহরে রাজশাহীতে বৃহস্পতিবার দুপুরে বোমা হামলার খবরে সিরাজগঞ্জের মানুষ বিক্ষুব্ধ হয়ে ওঠেছে। নিন্দার ঝড় ওঠেছে। দোষীদের গ্রেফতারের দাবী জানানো হযেছে। তাঁর নির্বাচনী এলাকা কাজীপুরে প্রতিটি ইউনিয়ন ইউনিয়নে প্রতিবাদ বিক্ষোভ মিছিল হয়েছে। বিকালে জেলা শহর সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শহরের মুজিব সড়কস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট কেএম হাসান আলী হাসান, শহর আওয়ামীলীগের সভাপতি আলহাজ ইসহাক আলী, সাধারণ সম্পাদক দানিউল হক দানী, গাজী সোহরাব আলী, যুবলীগ সভাপতি মঈন উদ্দিন খান চিনু, সাধারন সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হাকিম, স্বেচ্চাসেবক লীগ সভাপতি জিহাদ আল ইসলাম, সাধারন সম্পাদক নুরুল ইসলাম সজল, ছাত্রলীগের সাধারন সম্পাদক জাকির হোসেন প্রমুখ মিছিলে নেতৃত্ব দেন। এর আগে শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে আওয়ামীলীগ অফিসে দলীয় নেতাকর্মীরা সমবেত হয়। এছাড়াও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সাংবাদিক আমিনুল ইসলাম চৌধুরী, ১৪ দল জেলা কমিটির সমন্বয়ক আওয়ামীলীগের সহসভাপতি মোস্তফা কামাল খান, জেলা জাসদের সভাপতি আব্দুল হাই তালুকদার, গণতন্ত্রী পার্টির রেজাউল করিম সূর্য্য এবং সিরাজগঞ্জ সদর আসনের এমপি পদে বেসরকারি ভাবে নির্বাচিত অধ্যাপক ডা. হাবিবে মিলাত মুন্না এ ঘটনার তীব্র নিন্দা করে দোষীদের গ্রেফতারের দাবী জানিযেছেন।




