কেশবপুর (যশোর) প্রতিনিধি : দেশব্যাপী ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে বাংলাদেশ পূঁজা উদ্যাপন পরিষদ ও বাংলাদেশ দলিত পরিষদের উদ্যোগে শনিবার বিকেলে কেশবপুর শহরের শহীদ দৌলত বিশ্বাস চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পূঁজা উদ্যাপন পরিষদের সভাপতি অধ্যাপক অসিত মোদকের সভাপতিত্বে সমাবেশে সংহতি বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম রুহুল আমিন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, নাগরিক সমাজের আহবায়ক অ্যাড. আবু বকর সিদ্দিক, প্রেসক্লাব সভাপতি আজিজুর রহমান, সাংবাদিক আশরাফ-উজ-জামান, তপন কুমার ঘোষ মন্টু, কার্তিক চন্দ্র সাহা, গৌতম রায় প্রমুখ।




