ads

বুধবার , ৯ অক্টোবর ২০২৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে পূজা মন্ডপে অনুদান দেওয়ার নামে ব্যাংক একাউন্ট লুট করলো প্রতারক চক্র

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
অক্টোবর ৯, ২০২৪ ৯:০৭ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় দুর্গা পূজা মন্ডপে অনুদান দেওয়ার কথা বলে ব্যাংক একাউন্টে থাকা টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক প্রতারক চক্রের বিরুদ্ধে। এতে পৌরশহরের কাচারীপাড়া সার্বজনীন শ্রী শ্রী দুর্গামাতা মন্দির কমিটি খুইয়েছে প্রায় ৩০ হাজার টাকা। ওই ঘটনায় ৮ অক্টোবর মঙ্গলবার রাতে নালিতাবাড়ী থানায় সাধারন ডায়েরী (জিডি) করেছে মন্দির কমিটি।

Shamol Bangla Ads

পুলিশ ও ভুক্তভোগী মন্দির কমিটির সদস্যদের সাথে কথা বলে জানা যায়, গত সোমবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে একটি টেলিফোন নাম্বার থেকে মন্দিরের সভাপতি সুধেন সুত্রধরের মুঠোফোনে কল আসে এবং বর্তমান বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিছু অস্বচ্ছল মন্দিরের জন্য অনুদানের টাকার কথা বলে এটিএম একাউন্ট নাম্বার চাওয়া হয়।

এসময় সভাপতি তার নিজস্ব একাউন্ট কিংবা মন্দিরের নামে কোনো এটিএম একাউন্ট না থাকায় কমিটির সকলের পরামর্শে মন্দির কমিটির সহ-সভাপতি সুদীপ সরকারের ইসলামী ব্যাংকের এটিএম একাউন্ট ওই প্রতারক চক্রের কাছে দেওয়া হয়।পরে প্রতারক চক্র ফোন কলে থাকা অবস্থায় কৌশলে পিন কোড জেনে নেয়। পরে ৫০ হাজার টাকা অনুদানের কথা বলে উল্টো সেই একাউন্টে থাকা প্রায় ৩০ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্রটি। প্রাথমিক অবস্থায় সভাপতি,সহ-সভাপতি, সম্পাদকসহ কমিটির অন্যান্যরা বিষয়টি বুঝতে না পারলেও কিছু সময় যাওয়ার পর সন্দেহ হলে ওই একাউন্ট খেয়াল করে দেখেন একাউন্টে থাকা প্রায় ৩০ হাজার টাকা নেই।পরে ব্যাংকে যোগাযোগ করলে তারা জানতে পারেন টাকা স্থানান্তর করা হয়েছে। পরে গতকাল মঙ্গলবার রাতে এবিষয়ে প্রতিকার চেয়ে নালিতাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করা হয়।

Shamol Bangla Ads

পুজা মন্ডপের সভাপতি সুদহেন সূত্রধর বলেন, গত কয়েকদিনে এম্নিতেই বন্যায় আমাদের এলাকার মানুষের নাজেহাল অবস্থা। তার উপর এমন পরিস্থিতিতে পুজার অর্থ সংগ্রহ করা আমাদের কষ্টসাধ্য হয়ে পড়েছে। আর এমন সময়ে প্রতারণার শিকার হয়ে আমরা দিশেহারা। এ বিষয়ে থানায় জিডি করেছি কিন্তু এর আশানুরূপ ফল পাওয়া যাবে কি না জানি না।

এ বিষয়ে জানতে চাইলে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছানোয়ার হোসেন বলেন, মন্দির কমিটির পক্ষ থেকে জিডি করা হয়েছে। প্রতারক চক্রকে ধরতে এসব টাকা উদ্ধার করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!