ads

মঙ্গলবার , ২৪ সেপ্টেম্বর ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিশ্বকাপ নিয়ে নিজেদের লক্ষ্য জানালেন জ্যোতি

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ২৪, ২০২৪ ৪:৪৪ অপরাহ্ণ

ঘরের মাঠেই নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার কথা ছিল বাংলাদেশের। তবে নিরাপত্তার শঙ্কায় আইসিসির টুর্নামেন্টটি হবে সংযুক্ত আরব আমিরাতে। বিশ্বকাপকে সামনে রেখেই আজ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ফটোসেশন করে নিগার সুলতানা জ্যোতি-মারুফা আক্তাররা।ফটোসেশন শেষে বিশ্বকাপ নিয়ে নিজেদের লক্ষ্যের কথাও জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক জ্যোতি।

Shamol Bangla Ads

সংবাদ সম্মেলনে তিনি বলেছেন,‘অনেক দিন ধরে আমরা খেলছি, বিশ্বকাপেও কয়েকটি আসরে খেলেছি। কিন্তু, এখনো কোনো জয় পাইনি। এবার আমার ব্যক্তিগত ও দলীয় লক্ষ্য অন্তত একটি জয়।’

জয় ছাড়া টুর্নামেন্টে ভালো খেলার কোনো মূল্য নেই বলে জানিয়েছেন জ্যোতি। তিনি বলেছেন,‘প্রথমত ম্যাচ জিততে চেষ্টা করব। ২০১৪ ছাড়া একটা বিশ্বকাপেও আমরা একটি ম্যাচও জিততে পারিনি। ভালো ক্রিকেট খেলেছি। তবে ভালো ক্রিকেট খেলার কোনো মানে নাই, যদি আপনি ম্যাচ জিততে না পারেন। প্রথমত চাই ম্যাচ জিততে। দ্বিতীয়ত যখন আমরা ফ্লো পাব, আমার কাছে মনে হয় আমাদের যে দল… অবশ্যই.. সেমিফাইনাল কে না খেলতে চায়।’

Shamol Bangla Ads

বাংলাদেশের প্রথম ম্যাচ আবার জ্যোতির জন্য বিশেষ এক ম্যাচ। সংক্ষিপ্ত সংস্করণে ১০০ ম্যাচ খেলতে নামবেন উইকেটরক্ষক ব্যাটার। ম্যাচটি নিয়ে তিনি বলেছেন, ‘প্রথম ম্যাচ বিশেষ।

তাই প্রথম ম্যাচ জিততে চাই। আমার জন্য এটা সব থেকে বিশেষ। আমার এবং দলের জন্য এটা অনেক বড় একটা অর্জন হবে। অবশ্যই.. একজন খেলোয়াড় হিসেবে একশতম ম্যাচ, আমি এখনো জানি না খেলতে পারব কি না। যদি আল্লাহপাক সুস্থ রাখেন তাহলে তো অবশ্যই খেলব। যদি খেলি, প্রথম লক্ষ্যই থাকবে যেন জিততে পারি।’

Need Ads
error: কপি হবে না!