ads

বুধবার , ৯ অক্টোবর ২০২৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বন্যার্তদের মাঝে সেনাবাহিনীর ত্রাণ ও শিশুখাদ্য বিতরণ

স্টাফ রিপোর্টার
অক্টোবর ৯, ২০২৪ ৮:১১ অপরাহ্ণ

শেরপুরে বন্যাকবলিতদের মাঝে সেনাবাহিনীর ত্রাণসামগ্রী, শিশুখাদ্য ও কাপড় বিতরণ করা হয়েছে। ৯ অক্টোবর বুধবার দুপুরে জেলার নকলা, নালিতাবাড়ী ও ঝিনাইগাতীসহ বন্যাকবলিত বিভিন্ন এলাকায় ওইসব ত্রাণ বিতরণ করা হয়।

Shamol Bangla Ads

এদিন জেলার বন্যার্ত ১ হাজার মানুষের মাঝে ত্রাণসামগ্রী তুলে দেন সেনাবাহিনীর ১৩ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল হাসান হাফিজুল হক। ওইসময় শেরপুর জেলা ক্যাম্প কমান্ডার মেজর তাউসিফ বিন হোসেন, ক্যাপ্টেন নাহিয়ানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি, লবণ, পেয়াজ, মোমবাতি, দিয়াশলাই ইত্যাদি। এছাড়া বন্যাকবলিত এলাকার শিশুদের জন্য ল্যাকটোজেন ও সকলের জন্য কাপড় বিতরণ করা হয়।

Shamol Bangla Ads

সেনাবাহিনীর ১৩ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল হাসান হাফিজুল হক জানান, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের নির্দেশনায় বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী। এ পর্যন্ত ৭ হাজার মানুষের মাঝে রান্না করা খাবার ও শুকনো ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া টিনএজ মেয়েদের জন্য স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী, শিশুখাদ্য ও কাপড় বিতরণ করা হয়েছে। সেনাবাহিনীর এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Need Ads
error: কপি হবে না!