ভারতে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক মহানবী (সা:) কে কটুক্তি এবং তার সমর্থনকারী বিজিবি নেতা নিতেশ নারায়ণের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন সর্বস্তরের মুসল্লীরা। ৩ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে শহরের সর্বস্তরের মুসল্লীদের আয়োজনে ওই বিক্ষোভ সমাবেশ-মিছিল অনুষ্ঠিত হয়। শহরের বিভিন্ন স্থান থেকে ধর্মপ্রাণ মুসল্লীরা বিক্ষোভ মিছিল নিয়ে থানামোড়ে জড়ো হন।

পরে সেখানে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা ইত্তেফাকুল উলামার সভাপতি আলহাজ্ব মাওলানা মো. আজিজুল হক, জেলা হেফাজত ইসলামের আহবায়ক ও তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা সিদ্দিক আহমাদ, মুফতি খালিসুর রহমান, মুফতি রফিকুল ইসলাম, মাওলানা মো. সাইফুল্লাহ, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা আক্তারুজ্জামান প্রমুখ।

oplus_0

ওইসময় বক্তারা বলেন, মহানবী (সাঃ) কে কটুক্তিকারী ভারতের পুরোহিত এবং সমর্থনকারী বিজেপি নেতা নিতেশ নারায়ণকে দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনতে হবে। নাহলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। সেইসাথে সর্বস্তরের জনগণকে ভারতীয় পণ্য বয়কটের আহ্বান জানান বক্তারা।
সমাবেশে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লী অংশগ্রহণ করেন।




