ads

বৃহস্পতিবার , ৪ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু ২৪ এপ্রিল

খবর টি পড়েছেন : ১৪২
একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু ২৪ এপ্রিল
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন আগামী ২৪ এপ্রিল (বুধবার) বিকেল ৫টায় শুরু হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।
আজ বুধবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংসদ সচিবালয় থেকে জানানো হয়, ৬০ দিনের সাংবিধানিক বাধ্যবাধকতার জন্যই এ অধিবেশন আহ্বান করা হয়েছে। সংবিধান অনুযায়ী সংসদের এক অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে আরেক অধিবেশন বসতে হবে। জুনে বাজেট অধিবেশনের আগে এ অধিবেশন ডাকা হয়েছে। ফলে আসন্ন অধিবেশন সংক্ষিপ্ত হতে পারে।
এদিকে, একাদশ সংসদের প্রথম অধিবেশন গত ৩০ জানুয়ারি শুরু হয়ে গত ১১ মার্চ শেষ হয়। মোট ২৬ কার্যদিবসের ওই অধিবেশনে ৫টি সরকারি বিল পাস করা হয়। ৭১ বিধিতে ৩২১টি নোটিশের মধ্যে ৩০টি গৃহিত ও ১৮টির ওপর আলোচনা হয়।
এছাড়া প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তর দানের জন্য ১১৪টি প্রশ্নের মধ্যে ৪৬টির উত্তর দেন তিনি। আর মন্ত্রীদের জন্য ২ হাজার ৩২৫টি প্রশ্নের মধ্যে ১ হাজার ৭৩০টির উত্তর দেওয়া হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শিল্পায়নের ফলে কৃষি জমির যেন ক্ষতি না হয়… পরবর্তী সংবাদ রাসেলকে ক্ষতিপূরণ না দিলে গ্রিন লাইনের সব বাস…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads