কুষ্টিয়া প্রতিনিধি : “সমাজ সেবার ক্ষুদ্র ঋণ: ঘোচায় দৈন্য আনে সুদিন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় সমাজসেবা দিবস ২০১৪ দিবস পালিত হয়েছে কুষ্টিয়ায় ।
এ উপলক্ষে র্যালী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় এদিবস উপলক্ষ্যে কুষ্টিয়া সরকারী শিশু পরিবার (বালিকা) প্রাঙ্গনে এক বর্ণাঢ্য র্যালী দক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কুষ্টিয়া জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুল গণি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মখলেছুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, ‘গণতান্ত্রিক মূল্যবোধ, মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িক মনোভাবের সঙ্গে সমাজ সেবামূলক কর্মকান্ড ওতোপ্রতোভাবে জড়িত। ইতোমধ্যে আমাদের সমাজ সেবা অধিদপ্তরের কর্মীরা তাদের কাজের মাধ্যমে বিশ্বে নজির সৃষ্টি করেছেন।’ স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবা অফিসার মুরাদ হোসেন। এসময় আরো বক্তব্যে রাখেন, সমাজসেবা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত উপপরিচালক নজরুল ইসলাম,নজরুল ইসলাম তোফা, আনোয়ার হোসেন,জেলা মৎস্য বিষয়ক কর্মকর্তা ডা. শফিকুর রহমান, এ্যাডাবের চ্যাপ্টার কো- অর্ডিনেটর আনোয়র হোসেন বুলবুল নিকুসমাজের সালমা বেগম ও এডিডি ইন্টারন্যাশনাল এর প্রোগ্রাম অফিসার ফেরদৌস পারভীন রুবী, সাফ এর নির্বাহী পরিচালক মীর আঃ রাজ্জাক, দৃষ্টির নির্বাহীর পরিচালক খন্দকার লুৎফর রহমান,শহর প্রকল্প সমাজসেবা পরিষদের সভাপতি জিএম গোলাম মোস্তফা প্রমুখ। এসময় বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন প্রতিষ্ঠানের নিবাসীরা সংগীত পরিবেশন করেন।




