ads

বুধবার , ২ অক্টোবর ২০২৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

খোরশেদ আলম, ঝিনাইগাতী
অক্টোবর ২, ২০২৪ ৭:১২ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২ অক্টোবর বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল আমিন, উপজেলা বিএনপি’র আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মো. শাহজাহান আকন্দ, সদস্য সচিব (ভারপ্রাপ্ত) মো. আব্দুল মান্নান, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হাকিম, ইউপি চেয়ারম্যান মো. আতাউর রহমান, পূজা উদযাপন কমিটির সভাপতি গোপাল সেন গুপ্ত, সাধারণ সম্পাদক বরেন্দ্র কোচ, সাংবাদিক গোলাম রাব্বানী টিটু, ইউপি সদস্য ও সাংবাদিক মো. জাহিদুল হক মনির প্রমুখ।

এ বছর উপজেলার ১৪টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সভায় বক্তারা মন্দিরে সিসি ক্যামেরা, বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা, মাদক ব্যবহার রোধ, স্বেচ্ছাসেবক রাখার সিদ্ধান্ত নিয়ে পূজাকে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার বিষয়ে আলোচনা করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!