টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পারখী-আমজানী রাস্তায় কেয়ার প্রকল্প আওতাধীন বৃক্ষ রোপন করলেও স্থানীয় কিছু গাছ চোর চক্ররা রাতের অন্ধকারে গাছ কেটে উজার করে ফেলছে কিন্তু দেখার কেউ নেই।
সরজমিনে ঘুরে জানাযায়, উপজেলার পারখী ইউনিয়নের পারখী-আমজানী সরকারী রাস্তায় দুই পাশ দিয়ে বিভিন্ন প্রজাতীর গাছ লাগায়। তৎকালীন বাংলাদেশ সরকারের সাথে কেয়ার এর চুক্তিপত্র হলে তারা এ প্রকল্প আওতাধীন গাছ গুলো তদারকি করে। দীর্ঘ ৮/৯ বছরে গাছ গুলো কর্তনের উপযোগী হওয়ার পর থেকেই স্থানীয় কিছু গাছ চোর চক্ররা রাতের অন্ধকারে গাছ কেটে উজার করে ফেলছে। এব্যাপারে স্থানীয়রা বলেন, আমরা ইউ.পি চেয়ারম্যানকে বিষয়টি জানালেও তিনি কোন পদক্ষেপ নেননি। তারা ক্ষোভের সহিদ আরো জানান এ ভাবে প্রতিদিন গাছ চোরেরা গাছ কাটতে থাকলে সমস্ত গাছ উজার হয়ে যাবে। কিন্তু দেখার কেউ নেই। স্থানীয় চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সিদ্দিকীর সাথে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি।




