ads

রবিবার , ২ জুলাই ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফার্মগেটে পুলিশ সদস্য হত্যায় গ্রেফতার ৪

খবর টি পড়েছেন : ৫৮৩
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

রাজধানীর ফার্মগেটে ট্রাফিক পুলিশের কনস্টেবল মনিরুজ্জামান তালুকদার হত্যায় জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাজধানীতে অভিযান চালিয়ে ডিবি তেজগাঁও বিভাগ তাদের গ্রেফতার করে। ২ জুলাই রবিবার সকালে ঢাকা ডিবি তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. গোলাম সবুর ওই তথ্য নিশ্চিত করেন।

Shamol Bangla Ads

গোলাম সবুর বলেন, মনিরুজ্জামানকে হত্যার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একজন হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। তিনি আরও বলেন, এই চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে আমাদের আরও টিম মাঠে কাজ করছে।

শনিবার (১ জুলাই) ভোরে ফার্মগেট সেজান পয়েন্টের সামনে ছুরিকাঘাতে মারা যান কনস্টেবল মনিরুজ্জামান। গ্রামের বাড়ি শেরপুরে ঈদের ছুটি কাটিয়ে ওইদিন সকালে ঢাকায় ফিরেন তিনি। ট্রেনে করে ঢাকায় এসে তেজগাঁও রেলস্টেশনে নেমে পায়ে হেঁটে কর্মস্থলে ফিরছিলেন। পথে ফার্মগেটের সেজান পয়েন্টের সামনে তিনি ছুরিকাঘাতের শিকার হন।

Shamol Bangla Ads

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ জানায়, শনিবার ভোর ৪টা ১৫ মিনিটের দিকে হত্যার ওই ঘটনা ঘটে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে ২ ব্যক্তি পুলিশ সদস্য মনিরুজ্জামানকে ঘিরে ধরে। তার কাছে থাকা মালামাল নিতে গেলে সে বাধা দেয়। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে তার বুকে ও পিঠে ছুরিকাঘাত করে হত্যা করে দুর্বৃত্তরা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পেছনে জড়িত সিন্ডিকেট ভাঙার চেষ্টা চলছে পরবর্তী সংবাদ হজের ফিরতি ফ্লাইট শুরু

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads