ads

মঙ্গলবার , ১ অক্টোবর ২০২৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে গর্ভবতী মা ও নবজাতক শিশুদের চিকিৎসা নিশ্চিতকরণ কর্মসূচির উদ্বোধন

স্টাফ রিপোর্টার
অক্টোবর ১, ২০২৪ ৪:২৪ অপরাহ্ণ

গর্ভবতী মা এবং নবজাতক শিশুদের শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে শেরপুরে দীর্ঘমেয়াদী কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ১ অক্টোবর মঙ্গলবার সকালে সিভিল সার্জন অফিস প্রাঙ্গনে বেলুন উড়িয়ে ওই কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি সিভিল সার্জন ডা. মুহাম্মদ জসিম উদ্দিন।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, গর্ভবতী মায়ের মৃত্যুর মূল কারণ বাড়িতে ডেলিভারী। তাই ওই কর্মসূচির মাধ্যমে মাতৃ ও নবজাতকের মৃত্যুরোধে জেলার তৃণমূলের কমিউনিটি ক্লিনিকগুলো থেকে শুরু করে জেলা সদর হাসপাতাল পর্যন্ত গর্ভবতী মা ও নবজাতক শিশুর সেবা নিশ্চিত করা হবে।

কর্মসূচির উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মারুফা আক্তার, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আহসান হাবিব হিমেল, জেলা পরিবার পরিকল্পনা অফিসের মেডিকেল অফিসার ডা. সরোয়ারদী বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

পরে জেলা সদর হাসপাতাল মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জানানো হয়, বর্তমানে প্রতি এক লাখে মাতৃ মৃত্যুর সংখ্যা ১৬৩ জন। আগামী ২০৩০ সালের মধ্যে তা হ্রাস করে ৭০-এ উন্নীত করতে হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!