ads

রবিবার , ২৯ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিংড়ায় একই রশিতে গলায় ফাঁস দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

খবর টি পড়েছেন : ২০৯
সিংড়ায় একই রশিতে গলায় ফাঁস দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Singra (Natore) Dead News & Photo 29.06.14 (1)সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়ায় একই রশিতে গলায় ফাঁস দিয়ে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছেন। ২৮ জুন শনিবার রাতে উপজেলার আগপাড়া শেরকোল গ্রামে ওই ঘটনাটি ঘটে। নিহত দম্পতি হলেন আশরাফুল ইসলাম (৩০) ও তার স্ত্রী মদিনা বেগম (২৪)। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করেছে।

Shamol Bangla Ads

জানা যায়, রাতে খাওয়া-দাওয়া শেষে আশরাফুল ও মদিনা নিজ শয়ন ঘরে ঘুমিয়ে পড়ে। রবিবার সকালে পরিবারের সদস্যরা অনেক ডাকাডাকি করলেও তাদের কোনো সাড়া পাওয়া যায় না। সাড়া না পেয়ে আশরাফুলের বাবা আহসান আলীসহ প্রতিবেশীরা দরজা ভেঙে একই রশিতে ঝুলন্ত অবস্থায় দুজনের মৃতদেহ দেখতে পায়। জানা যায়, প্রায় ১২ বছর আগে একই গ্রামের মজিবর রহমানের মেয়ের মদিনার সাথে বিয়ে হয় আহসানের পুত্র আশরাফুল ইসলামের। ৩ বছর আগে ওমানে কাজের জন্য যায় আশরাফুল। ২মাস আগে ছুটিতে দেশে ফিরে আসে। ছুটি কাটিয়ে আগামী মাসের ৬ তারিখে আবারো ওমান যাওয়ার ফ্লাইট ছিল তার। তাদের ঘরে ৯ বছর বয়সের একটি পুত্র সন্তান রয়েছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, তাৎক্ষণিক আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি। তবে ঘরের মেঝেতে ‘আমাদের মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ লেখা চিঠি পাওয়া গেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সেজার বীরত্বে শেষ আটে ব্রাজিল পরবর্তী সংবাদ কুমিল্লায় এলজিসহ এক যুবক আটক