ads

সোমবার , ৩০ সেপ্টেম্বর ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুুর জেলা পর্যায়ে সততা সংঘের সমাবেশ, আলোচনা ও বিতর্ক প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ৩০, ২০২৪ ৬:৫০ অপরাহ্ণ

শিক্ষার্থীদের মাঝে সততা ও দুর্নীতি বিরোধী মনোভাব গড়ে তোলার লক্ষ্যে শেরপুর জেলা পর্যায়ে সততা সংঘের সমাবেশ, আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর সোমবার দুপুরে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের আয়োজনে শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সেমিনার কক্ষে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশনের জামালপুর জেলা সমন্বিত কার্যালয়ের পরিচালক মলয় কুমার সাহা।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর মডেল গার্লস ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সারওয়ার জাহান তপন। বিতর্ক প্রতিযোগীতায় মডারেটর হিসেবে ছিলেন দুর্নীতি দমন কমিশনের জামালপুর জেলা সমন্বিত কার্যালয়ের উপ-সহকারী পরিচালক জিহাদুল ইসলাম। বিচারক হিসাবে ছিলেন শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ্যানি সুরাইয়া মিলোজ, সহকারী অধ্যাপক মনিরা পারভীন, সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ।
এতে অংশ গ্রহণ করেন শ্রীবরদী মথুরানাথ বিনোদিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও পাঠাকাটা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের দল। প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন হয় শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দল। রানার্সআপ হয় ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ওইসময় শিক্ষক, অভিভাবক, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিল।

Need Ads
error: কপি হবে না!