ads

শুক্রবার , ২৭ সেপ্টেম্বর ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে মেহেদীর রং না মুছতেই লাশ হলো নববধূ

রেজাউল করিম বকুল
সেপ্টেম্বর ২৭, ২০২৪ ১১:১৮ অপরাহ্ণ

মেহেদীর রং না মুছতেই লাশ হলো সুমী আক্তার (১৮) নামে এক নববধূ। রহস্যজনক কারণে বাবার বাড়িতে গলায রশি বেঁধে গোসলখানার আড়ার সাথে ঝুলে আত্মহত্যা করেছে সে। ঘটনাটি ঘটে ২৭ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে শেরপুরের শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের চকবন্দী গ্রামে। সুমী আক্তার ওই গ্রামের শফিকুল ইসলামের মেয়ে।

Shamol Bangla Ads

মৃত নববধূর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়,  পারিবারিকভাবে গত ৩০ আগস্ট সুমী আক্তারের বিয়ে হয় পার্শ্ববর্তী বারারচর গ্রামের মোহাস্মদ আলীর ছেলে আল আমিনের সাথে।  আল আমিন ঢাকায় একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করেন। বিয়ের পর ১২ দিন স্বামীর বাড়িতে ছিল সুমী। পরে বাবার বাড়ি আসে সুমী। শুক্রবার তার স্বামী আল আমিন ছুটি নিয়ে ঢাকা থেকে বাড়ি আসার কথা ছিল। এদিকে রহস্যজনক কারণে সুমী বাবার বাড়ির গোসলখানার আড়ার সাথে গলায় রশি বেঁধে আত্মহত্যা করে। পরে বাড়ির লোকজন তাকে ঝুলতে দেখে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে মৃত সুমীর লাশ উদ্ধার করে।

সুমীর বাবা শফিকুল ইসলাম বলেন, বিয়ের পর থেকে সুমী মানসিক কিছুটা অস্বাভাবিক আচরণ করতো। আজ জামাই আসার কথা। কেন আত্মহত্যা করেছে তা বুঝতে পারছি না।

Shamol Bangla Ads

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্রীবরদী থানার এসআই রফিকুল ইসলাম। তিনি বলেন,  ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলছে। আর ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

Need Ads
error: কপি হবে না!