ads

মঙ্গলবার , ২৪ সেপ্টেম্বর ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কতদূর এগিয়েছে ‘পাঠান টু’?

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ২৪, ২০২৪ ৪:৫৫ অপরাহ্ণ

টানা ফ্লপের পর শাহরুখ খানকে হারানো দাপট ফিরিয়ে দিয়েছিল ‘পাঠান’। বক্স অফিসে হাজার কোটি পার হয় ছবিটির আয়। এবার শুরু হয়েছে সেই ছবির সিক্যুয়েলের কাজ। অর্থাৎ ‘পাঠান টু’ নিয়ে মিলল বড় এক খবর।

Shamol Bangla Ads

যশরাজের স্পাই ইউনিভার্সে শাহরুখের ‘পাঠান’-এর গল্পকার ছিলেন আব্বাস টায়ারওয়ালা। দ্বিতীয় ছবির গল্পও লিখছেন তিনি। মানে, গল্প লেখাও শেষ। এবার শুরু হয়েছে সংলাপ লেখার কাজ।

ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন আব্বাস টায়ারওয়ালা নিজে। তবে ছবিতে খলনায়কের চরিত্রে কে কিংবা পরিচালনা করে করবেন তা অবশ্য খোলসা করেননি আব্বাস। যদিও এটা নিশ্চিত যে, সিদ্ধার্থ আনন্দ এই ছবিটির পরিচালক থাকবেন না। কেননা তার হাতে রয়েছে শাহরুখ-সালমানের ‘টাইগার ভার্সেস পাঠান’।

Shamol Bangla Ads

ধরে নেওয়া যাচ্ছে, অন্য কারও হাতেই থাকতে পারে ‘পাঠান টু’ পরিচালনার কাজ। যদিও ছবিটি কবে মুক্তি পাবে, সে ব্যাপারেও কিছু বলেননি আব্বাস টায়ারওয়ালা। এ বছরের শুরুতেই জানিয়ে দেওয়া হয়েছিল ‘পাঠান টু’ ছবিটি তৈরি হওয়ার ব্যাপারে।

এদিকে শাহরুখের ‘কিং’ ছবিটি নিয়েও আপডেট দিয়েছেন আব্বাস। জানিয়েছেন, ছবির সংলাপ লেখার কাজ তিনি শুরু করেছেন। সুজয় ঘোষের সঙ্গে এটাই প্রথম ছবি এসআরকের। স্বাভাবিক ভাবেই ছবিটি নিয়ে কৌতূহল তৈরি হয়ে গেছে ইতোমধ্যেই। এই ছবিটি সুহানা খানের প্রথম ছবিও হতে চলেছে। বাবা ও মেয়েকে একসঙ্গে দেখতেও মুখিয়ে রয়েছেন মহাতারকার অনুগামীরা।

এই মুহূর্তে শুটিং চলছে ‘ওয়ার ২’ ছবিটির। আগামী বছরই তা মুক্তি পাওয়ার কথা। এই ছবিতেও অতিথি শিল্পীর ভূমিকায় থাকতে পারেন শাহরুখ খান। যেহেতু স্পাই ইউনিভার্স, তাই ‘পাঠান’ সম্ভবত স্ক্রিন শেয়ার করবেন ‘কবীর’ হৃতিক রোশনের সঙ্গে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!