ads

বুধবার , ১২ ফেব্রুয়ারি ২০১৪ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ক্ষতিপূরণ পেলেন বিএসএফের নির্যাতন শিকার হাবিবুর

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ১২, ২০১৪ ১২:৪৮ অপরাহ্ণ

Rajshahi-BSF-Compensatio-রাজশাহী প্রতিনিধি : ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে নির্মমভাবে নির্যাতনের শিকার বাংলাদেশি গরু ব্যবসায়ী হাবিবুর রহমান রহমান হবু ক্ষতিপূরণ পেলেন। ঘটনার প্রায় সোয়া তিন বছর পর মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তার হাতে ক্ষতিপুরণের ৫০ হাজার রুপির চেক হস্তান্তর করা করে বিএসএফ। বিজিবি-বিএসএফ এর ব্যাটালিয়ন কমান্ডিং অফিসার পর্যায়ের পতাকা বৈঠকের পরে বিএসএফ ১৩০ ব্যাটালিয়নের অধিনায়ক কমান্ডেন্ট জোহার রোনাল্ডো ওই চেক হস্তান্তর করেন। ওই বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন রাজশাহী বিজিবি ৩৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজিম খান।

Shamol Bangla Ads

এসময় বিএসএফ ১৩০ ব্যাটালিয়নের অধিনায়ক কমান্ডেন্ট জোহার রোনাল্ডো সাংবাদিকদের জানান, নির্যাতনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হয়েছে। এরই মধ্যে একজনকে কোর্ট মার্শাল করে ২৮ দিনের সশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। এছাড়া জড়িত আরো একজনের পদাবনতি করা হয়েছে বলে জানান তিনি।
উলে­খ্য, গত ২০১১ সালের ৯ ডিসেম্বর গরু আনতে ভারতের অভ্যন্তরে প্রবেশের পর বিএসএফ এর কাহারপাড়া ক্যাম্পের সদস্যরা হাবিবুর রহমান হবুকে আটকের পর বিবস্ত্র করে বেধড়ক পিটিয়ে আহত করে। পরে তাকে পার্শ্ববর্তী সরিষা ক্ষেতে ফেলে রেখে যায়। পরে বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে জাতীয় ও আর্ন্তজাতিক মহলে ব্যাপক তোলপাড় শুরু হয়। ওই ঘটনার প্রায় সোয়া তিন বছর পরে এ ক্ষতিপূরণ পেলেন হাবিবুর রহমান।

Need Ads
error: কপি হবে না!