ads

সোমবার , ২৩ সেপ্টেম্বর ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের ৫ থানায় নতুন ওসির পদায়ন

স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ২৩, ২০২৪ ২:১০ অপরাহ্ণ

দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে শেরপুরের সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলির পর এবার নতুন করে ৫ জন ওসির পদায়ন করা হয়েছে। ২২ সেপ্টেম্বর রবিবার শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম সাক্ষরিত এক অফিস আদেশে ওই পদায়ন করা হয়।

Shamol Bangla Ads

শেরপুর জেলার পাঁচ থানায় নতুন পদায়ন পাওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তারা হচ্ছেন শেরপুর সদর থানায় মো. জুবায়দুল আলম, নকলা থানায় হাবিবুর রহমান, নালিতাবাড়ী থানায় মো. ছানোয়ার হোসেন, শ্রীবরদী থানায় মো. আনোয়ার জাহিদ ও ঝিনাইগাতী থানায় মো. আল আমীন।

একই অফিস আদেশে কোর্ট পুলিশের পরিদর্শক খন্দকার মো. শহিদুল হককে পুলিশ লাইনের ওআর, মো. জিয়াউর রহমানকে কোর্ট পুলিশের পরিদর্শক, মো. মোয়াজ্জেম হোসেনকে নালিতাবাড়ী সার্কেল অফিসের পুলিশ পরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে।

Shamol Bangla Ads

এর আগে ১৮ সেপ্টেম্বর অতিরিক্ত আইজি (ফিন্যান্স) আবু হাসান মুহম্মদ তারিক স্বাক্ষরিত এক চিঠিতে শেরপুর জেলা পাঁচ থানার ওসিসহ ময়মনসিংহ রেঞ্জ পুলিশের ৩২ পুলিশ কর্মকর্তাকে একযোগে নৌ-পুলিশ, টুরিস্ট, সিআইডি, পুলিশ ট্রেনিং সেন্টার, হাইওয়ে ও পিবিআই পুলিশের বিভিন্ন দপ্তরে বদলি করা হয়।

Need Ads
error: কপি হবে না!