ads

মঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি ২০১৪ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে সন্ত্রাসী হামলায় যুবককে কুপিয়ে রক্তাক্ত : ৩ যুবক গ্রেফতার

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ৪, ২০১৪ ৩:৪০ অপরাহ্ণ

hamlaবিশেষ প্রতিনিধি : শেরপুরে শ্রীবরদীতে সন্ত্রাসী হামলায় এক যুবককে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। সোমবার রাতে উপজেলার মুন্সিপাড়া এলাকায় ওই সন্ত্রাসী হামলা চালানো হয়। হামলায় গুরুতর আহত চাঁন মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ঘটনায় পুলিশ রাতেই স্থানীয় মাসুদ, সুজন ও ছোটন নামে ৩ যুবককে গ্রেফতার করে। মঙ্গলবার গ্রেফতারকৃত ৩ যুবককে আদালতে সোপর্দ করা হয়েছে। এদিকে ওই সন্ত্রাসী হামলার প্রতিবাদে মঙ্গলবার সকালে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল আকন্দের নেতৃত্বে শহরে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। তারা ঘটনায় জড়িত অপরাপর যুবকদের দ্রুত গ্রেফতারসহ তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Shamol Bangla Ads

জানা যায়, আর্থিক লেনদেন ও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার রাতে মুন্সিপাড়া মহল­ার সুজন, ছোটন ও মাসুদসহ ৪/৫ জন মিলে প্রতিবেশি চান মিয়ার ওপর ওই হামলা চালায়। এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী শেখ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই ঘটনায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। ৩ জনকে গ্রেফতার করে আদালতে সোর্পদ করা হয়েছে। অন্যদের গ্রেফতারে চেষ্টা চলছে।

Need Ads
error: কপি হবে না!